1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা। বিলাইছড়ির এলপন দীর্ঘ লাফে প্রথম স্থান অধিকারী। কেশবপুরে সরকারিভাবে ধান ক্রয়ের শুভ উদ্বোধন করলেন ইউএনও। জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ৯ ম শ্রেণির মেধাবী ছাত্রী কেশবপুরের ‘মাঈশা’র অকাল মৃত্যু, শোকাহত কেশবপুরবাসী। রাঙামাটির বিলাইছড়ি- রাজস্থলী সড়কে জীপ উল্টে বৃদ্ধের মৃত্যু । কয়রায় দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত । কেশবপুরে ‘ফারিয়া’র উদ্যোগে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত। কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্যকে সংবর্ধনা প্রদান। শ্যামনগরে দলিত নারী, কিশোরী ও প্রতিবন্ধীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান। পশ্চিম সুন্দরবনে বাঘের আক্রমনে এক মৌয়াল গুরুতর আহত।

কয়রায় জেজেএসের প্রস্তুুতি প্রকল্পের বাৎসরিক অগ্রগতি ও সমন্বয় সভা ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ৩ মে, ২০২৬
  • ৭৩ বার পঠিত

 অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ

“আমরাই গড়বো নিরাপদ উপকূল”- এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে খুলনার কয়রায় জেজেএস প্রস্তুুতি প্রকল্পের বাৎসরিক অগ্রগতি অবহিতকরণ ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। 

৩মে রবিবার বেলা ১১ টায় উপজেলার বিআরডিবি হল রুমে জাপানের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা শাপলা নীড়ের অর্থায়নে ও বেসরকারী উন্নয়ন সংস্থা  জেজেএসের প্রস্তুতি প্রকল্পের সহযোগীতায় এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। জেজেএসের প্রস্তুতি প্রকল্পের সমন্বয়কারী আঃ মালেকের সভাপতিত্বে ও প্রজেক্ট অফিসার অশোক রায়ের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ আব্দুল্লাহ আল জাবির, মহিলা বিষয়ক অফিসার মোঃ মনিরুজ্জামান ও কয়রা সদর ইউনিয়নের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান এস এম লুৎফর রহমান।

 উক্ত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, জাপানের আন্তর্জাতিক সংস্থা শাপলা নীড়ের প্রতিনিধি প্রফেসর কেইকো ইকেদা, ইউমি ইয়াগিশিতা মাসুদা, মোঃ আনিসুজ্জামান, কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, সমাজসেবক গাজী সিরাজুল ইসলাম, শিক্ষক মোঃ শওকত হোসেন, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সঞ্জয় কুমার দাস, সাংবাদিক শেখ জাহাঙ্গীর কবির টুলু,
ইউপি সদস্য শেখ সোহরাব হোসেন, আবু হোরায়রা খোকন, মাসুম বিল্ল্যাহ, নাজমুস শাহাদাৎ, মোস্তফা শফিকুল ইসলাম, শাহানারা জামাল, সেলিনা আক্তার, ক্লাব প্রতিনিধি মোঃ ফরহাদ হোসেন, ওয়ার্ড দূর্যোগ ব্যাবস্থাপনা কমিটির সদস্য আশিকুজ্জামান, মোল্ল্যা মনিরুজ্জামান, ইউনিয়ন দূর্যোগ ব্যাবস্থাপনা কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান, সিপিপির মনিরা খাতুন, রেবেকা ইয়াসমিন, জেজেএসের   এসএ মজিদ, আবু জোবায়ের, মাহিমা আক্তার প্রমুখ। 

সমন্বয় সভায় প্রকল্পের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় ভাল কাজ করায় প্রকল্প সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়।  

কয়রা, খুলনা প্রতিনিধি

তারিখঃ ০৩/০৫/২৬ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT