1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা। মনিরামপুরে পানিবন্দি মানুষের মাঝে ঢাকাস্থ মনিরামপুর সমিতির ত্রান সামগ্রি বিতরণ ও মেডিকেল ক্যাম্প স্থাপনের উদ্যোগ। শ্যামনগর ত্রিপানি বিদ্যাপীঠের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক ইন্দ্রজীত মন্ডল। কেশবপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত। জেলা অভিভাবক দীপন তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিলাইছড়ি উপজেলা জাসাস। যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়।

কুমিল্লায় কয়লাবাহী ট্রাক উল্টে ১৩ জন ইট ভাটার শ্রমিক নিহত

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ২৫ জানুয়ারী, ২০১৯
  • ৩০১ বার পঠিত

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় কয়লাবাহী ট্রাক উল্টে রাস্তার পাশে ঘরের ওপর পড়ে নয় জন হিন্দুসহ ১৩ ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুইজন।

শুক্রবার (২৫ জানুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের নারায়ণপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা সবাই ইটভাটার শ্রমিক। তাঁরা মেসার্স কাজী অ্যান্ড কোং ইটভাটার মেসে ছিলেন। দুর্ঘটনার সময় তাঁরা মেসে ঘুমন্ত অবস্থায় ছিলেন।

নিহতরা হলেন- নীলফামারির জলঢাকা উপজেলার বিপ্লব (১৯), মনোরঞ্জন চন্দ্র রায় (১৯), শঙ্কর জন্দ্র রায় (২২), দিপু চন্দ্র রায় (১৯), অমৃত চন্দ্র রায় (২০), মৃণাল চন্দ্র রায় (২১), বিকাশ চন্দ্র রায় (২৮), রঞ্জিত চন্দ্র রায় (৩০), কনক চন্দ্র রায় (৩৫), মো. সেলিম (২৮), মো. মোরসালিন (১৮), তরুণ চন্দ্র রায় (২৫), মাসুম (১৮)।

বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) ইনজামামুল হক জানান, নারায়ণপুর গ্রামের একটি সড়কে কয়লাবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ইটভাটার শ্রমিকদের ঘরের উপর উল্টে পড়ে। এতে ঘুমে থাকা শ্রমিকদের ১২জন ঘটনাস্থলে মারা যান। আহত আরও তিনজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে সেখানে একজনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT