1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন। কালীগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)’র জসনে জুলুস। কেশবপুরে স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত। খুলনায় গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলি উদ্ধার, আটক -১। কালীগঞ্জ থানা পুলিশ ২ ডাকাত গ্রেফাতার করছে।

করোনা আতঙ্কে বেনাপোল বন্দরের আমদানি রফতানি বানিজ্য বন্ধঃ বিদেশী নাগরিকদের প্রবেশ নিশিদ্ধ

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২৩ মার্চ, ২০২০
  • ৩০২ বার পঠিত

মোঃ সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:করোনা আতঙ্কে ভারতের পেট্রাপোল বন্দরের সাথে দেশের সর্বোবৃহৎ স্থল বন্দর বেনাপোল এর সাথে সকল ধরনের আমদানি রফতানি বানিজ্য বন্ধ রয়েছে। সাথে আন্তর্জাতিক এই সীমান্ত বেনাপোল দিয়ে কোন বিদেশী নাগরিক যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে তাও বন্ধের ঘোষনা দিয়েছেন বেনাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ। তবে ভারতে যাওয়া বাংলাদেশীরা শুধু আসতে পারবে।

বেনাপোল বন্দর সুত্র জানায়, পন্যবাহী ট্রাক বা ট্রাকের চালক ও হেলপারদের মাধ্যমে করোনা ভাইরাসের জীবানু এক দেশে থেকে অন্য দেশে প্রভাব বিস্তার না করতে পারে সেই লক্ষে বেনাপোল বন্দর এর সাথে সকল ধরনের আমদানি রফতানি বানিজ্য বন্ধ করে দিয়েছে ভারত সরকার।

সোমবার সকাল ১০ টায় বৈঠকের পর ভারতীয় সরকার আমদানি রফতানি বানিজ্য আগামি ২৭ মার্চ পর্যন্ত বন্ধের ঘোষনা দেয়। ভারতের হরিদাসপুর সিএন্ডএফ এজেন্ড ব্যবসায়ী পলাশ কুমার বলেন, ভারতের বিভিন্ন রাজ্যে করোনা ভাইরাসের কারনে পশ্চিমবঙ্গ সরকার ৩১ মার্চ পর্যন্ত লক ডাউন ঘোষন করেছেন। সে জন্য বেনাপোল – পেট্রাপোল বন্দর দিয়ে সকল ধরনের আমদানি রফতানি বানিজ্য বন্ধ রয়েছে।

বেনাপোল ইমিগ্রেমন ওসি (তদন্ত) মহাসিন হোসেন বলেন, কোন বিদেশী নাগরিক বেনাপোল ইমিগ্রেশন হয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারবে না। তবে যে সব বাংলাদেশী ভারতে রয়েছে তারা শুধু মাত্র আসতে পারবে। এবং ওই সকল বাংলাদেশী নাগরিকদের দেশে এসে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে।
বেনাপোল কাস্টমসের এসি উত্তম চাকমা বলেন, করোনা ভাইরাসের প্রভাব বিস্তার রোধে বেনাপোল বন্দর দিয়ে ভারত বাংলাদেশের মধ্যে আমদানি রফতানি বানিজ্য আজ থেকে ২৭ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT