1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
পলাশে দলীয় পরিচয় দিয়ে অমিত মোস্তফা খাঁন এর জমি জবর দখলের এবং কাঠাল গাছ কাটার অভিযোগ। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই -ইউএনও, এটিএম কামরুল ইসলাম। শ্যামনগরে মানসিক স্বাস্থ্যবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত। বিলাইছড়িতে চারা বিতরণ । বেনাপোল পৌর নির্বাচনে নামছেন ইমদাদুল হক ইমদাদ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড নামাজ গ্রাম দুর্গাপুরে গণসংযোগ। পাটকেলঘাটায় সোহাগ পরিবহন খাদে, ঘটনাস্থলেই নিহত- ১। পাটকেলঘাটায় পুলিশের বিশেষ অভিযানে ৩ আসামি গ্রেপ্তার। হবিগঞ্জের বানিয়াচংয়ে বিপুল পরিমাণ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী ময়না মিয়া হত্যা মামলার আসামী জালাল ডাকাত গ্রেফতার। কেশবপুরে বাবার লাশ বারান্দায় রেখে জমি নিয়ে দুই ভাইয়ের মারামারি। সাগরদাঁড়িতে পঁচিশ বছর পর পূজা মন্দিরের জমি দখল মুক্ত হয়, ফিরে আসে শান্তি।

উলাশী কিন্ডার গার্টেনে স্বাধীনতা দিবস উপলক্ষে পুরস্কার বিতরন ও আলোচনা সভা

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১ এপ্রিল, ২০১৯
  • ৪৩৮ বার পঠিত

মোঃ সাগর হোসেন,বেনাপোল(যশোর)প্রতিনিধি: স্বাধীনতা দিবস উপলক্ষে উলাশী কিন্ডার গার্টেনের আয়োজনে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালন উপলক্ষে শনিবার ৩০শে মার্চ বিকাল ৩টার সময় উলাশী কিন্ডার গার্টেন প্রাঙ্গনে আলোচনা সভা, সাংস্কৃতিক সন্ধ্যা ও পুরস্কার বিতরন অনুষ্ঠান করা হয়েছে। উলাশী কিন্ডার গার্টেনের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থীরা ও স্থানীয় পর্যায়ে বিভিন্ন শিল্পীরা অংশ গ্রহণ করেন।
বিভিন্ন ধরনের দেশীয় খেলাধুলায় ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথী উলাশী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আয়নাল হক,বিশেষ অতিথী ইউপি মেম্বার তরিকুল ইসলাম মিলন, সংরক্ষিত মহিলা আসনের ইউপি সদস্য মমতাজ বেগম, ইউপি সদস্য অহিদুজ্জামান মুরাদ, সীমান্ত প্রেসক্লাব বেনাপোলের সভাপতি সাহিদুল ইসলাম শাহিন,সেক্রেটারী আয়ুুব হোসেন পক্ষী, মুনছুর আলী, প্রধান শিক্ষক উলাশী মাধ্যমিক বিদ্যালয়, মজনুর রহমান আহ্বায়ক স্বাধীনতা দিবস উযযাপন কমিটি।সোহারাব হোসেন যশোর জেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশন,উলাশী নতুন কুঁড়ি এডাস স্কুলের সভাপতি আজিজুল হক।অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন উলাশী কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষক জাহিদ হাসান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাকির হোসেন লালটু প্রতিষ্ঠাতা সভাপতি উলাশী কিন্ডার গার্টেন, অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিলেন সীমান্ত প্রেসক্লাব বেনাপোল।

এসময় আরো উপস্থিত ছিলেন, সীমান্ত প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান রিপন, সহঃ সাংগঠনিক তামিম হোসেন সবুজ দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম সেন্টু,প্রচার সম্পাদক রাসেল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জাকির হোসেন, সদস্য লোকমান হোসেন রাসেল,সাগর হোসেন সহ অত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী বৃন্দ। পরিশেষে উলাশী কিন্ডার গার্টেনের বিভিন্ন দাবী-দাওয়া প্রধান অতিথী চেয়ারম্যান আয়নাল হক পূরনের আশ্বাস দেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT