1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
পলাশে দলীয় পরিচয় দিয়ে অমিত মোস্তফা খাঁন এর জমি জবর দখলের এবং কাঠাল গাছ কাটার অভিযোগ। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই -ইউএনও, এটিএম কামরুল ইসলাম। শ্যামনগরে মানসিক স্বাস্থ্যবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত। বিলাইছড়িতে চারা বিতরণ । বেনাপোল পৌর নির্বাচনে নামছেন ইমদাদুল হক ইমদাদ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড নামাজ গ্রাম দুর্গাপুরে গণসংযোগ। পাটকেলঘাটায় সোহাগ পরিবহন খাদে, ঘটনাস্থলেই নিহত- ১। পাটকেলঘাটায় পুলিশের বিশেষ অভিযানে ৩ আসামি গ্রেপ্তার। হবিগঞ্জের বানিয়াচংয়ে বিপুল পরিমাণ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী ময়না মিয়া হত্যা মামলার আসামী জালাল ডাকাত গ্রেফতার। কেশবপুরে বাবার লাশ বারান্দায় রেখে জমি নিয়ে দুই ভাইয়ের মারামারি। সাগরদাঁড়িতে পঁচিশ বছর পর পূজা মন্দিরের জমি দখল মুক্ত হয়, ফিরে আসে শান্তি।

ইবি’র শেখ হাসিনা হলে নতুন প্রভোস্ট ড. শামসুল

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
  • ১২৬২ বার পঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলের নতুন প্রভোস্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের প্রফেসর ড. শামসুল আলম। সোমবার বেলা ১২ টায় প্রভোস্টের কার্যালয়ে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন।

জানা গেছে, গত ২৭ নভেম্বর বিশ^বিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. শেখ আবদুস সালাম তাকে এ পদে নিয়োগ দেন। ভিসি তাকে আগামী এক বছরের জন্য এ পদে দায়িত্ব দেন। নবনিযুক্ত প্রভোস্ট ড. শামসুল আলম সদ্য বিদায়ী প্রভোস্ট প্রফেসর ড. সেলিনা নাসরিনের স্থলাভিষিক্ত হয়েছেন।

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সহকারী অধ্যাপক শাহাবুব আলমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন প্রভোস্ট কাউন্সিলের সভাপতি প্রফেসর ড. রেবা মন্ডল, লালন শাহ হল প্রভোস্ট প্রফেসর ড. ওবায়েদুল ইসলাম, প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন, প্রফেসর ড. মিজানুর রহমান, প্রফেসর ড. কামাল উদ্দিন, প্রফেসর ড. কাজী আখতার হোসেন, প্রফেসর ড. শাহজাহান মন্ডল, প্রফেসর ড. মিজানুর রহমান, প্রফেসর ড. মাহবুবর রহমান, প্রফেসর ড. অশোক কুমার চক্রবর্তী, প্রফেসর ড. দেবাশীষ শর্মা, ও সহযোগী অধ্যাপক ড. আসাদুজ্জামানসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT