1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা। মনিরামপুরে পানিবন্দি মানুষের মাঝে ঢাকাস্থ মনিরামপুর সমিতির ত্রান সামগ্রি বিতরণ ও মেডিকেল ক্যাম্প স্থাপনের উদ্যোগ। শ্যামনগর ত্রিপানি বিদ্যাপীঠের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক ইন্দ্রজীত মন্ডল। কেশবপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত। জেলা অভিভাবক দীপন তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিলাইছড়ি উপজেলা জাসাস। যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়।

আতশীর প্রেম

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ৩৯৫ বার পঠিত

আতশীর প্রেম

মোঃ রোকনুজ্জামান রাসেল

 

অস্তমিত সূর্যের শেষ আভা

মিশে যায় দিগন্তের অতলে

ঘরে ফেরে সব লোক

ফাঁকা করে রাস্তা ও গলি।

 

ল্যাম্পপোস্টগুলো আলোহীন

দাঁড়িয়ে থাকে অন্ধকারে।

 

শয্যাশায়ী ক্ষুধার্ত স্বামীর জীবন

অভাবী আতশীর প্রেমে

কানায় কানায় পূর্ণ।

তবু সারে নাতো অসুখ

ঘোচেনা অভাব

মেটেনাতো পেটের ক্ষুধা?

 

আবছা আলোয় ঘরের কোণে

আয়নার সামনে দাঁড়িয়ে

চঞ্চল হয়ে ওঠে আতশী।

মাশকরার ছোঁয়ায় মুছে দেয়

দু‘চোখে ক্লান্তির রং।

সস্তা প্রসাধনীর তীব্র সুবাস

ঘামে ভেজা দেহকে লুকোয়।

খুব করে সাজে যতভাবে যায় সাজা

চুড়ি, টিপ, দুল, ফুল, ঠোঁট, গলা, মাজা।

সাঙ্গ হল সাজা।

 

দূরে বাঁশি বাজিয়ে স্টেশন ছাড়ে

নয়টার লোকাল ট্রেন

আকাশে দূরন্ত তারাগুলো ছুটে চলে

উত্তর থেকে দক্ষিণে।

গলির মোড়ে নেড়ি কুকুরগুলো

চিৎকার করতে করতে যায়

দক্ষিণ থেকে উত্তরে।

আতশী বেড়িয়ে পড়ে রাস্তায়

সবার কাছে প্রেম বেঁচতে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT