1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

ভারতে দোল উৎসব এর ছুটিতে বেনাপোল – পেট্রাপোল বন্দর আমদানি রফতানি বন্ধ

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ৯ মার্চ, ২০২০
  • ১১৩৮ বার পঠিত

মোঃ সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধিঃ দেশের বৃহত্তর স্থল বন্দর বেনাপোল ভারতে দোল পূর্নিমা উৎসবের সরকারী ছুটি থাকায় আমদানি রফতানি বন্ধ রয়েছে। তবে বন্দর, কাস্টমস এর কর্যক্রম এবং পাসপোর্ট যাত্রীর যাতায়াত স্বাভাবিক রয়েছে।

সোমবার সকাল থেকে সকল প্রকার আমদানি রফতানি বন্ধ রয়েছে। তবে মঙ্গলবার থেকে আবার সচল হবে বলে জানা গেছে।

তবে ভারতের পেট্রাপোল বন্দর সিএন্ডএফ এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন দোলযাত্রা সনাতন ধর্মালম্বীদের একটি ধর্মীয় উৎসব। বসন্তের এই উৎসবটি হোলি নামে পরিচিত। অশূভ শক্তির বিনাশ হিসেবে হোলি উৎসব হয়ে থাকে প্রতি বছর। এই উৎসবের কারনে আমদানি রফতানি সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত যেমন সিএন্ডএফ মালিক, কর্মচারী, হ্যান্ডলিং শ্রমিক ও ট্রাক চালকরা নিজ নিজ ধর্মের এ উৎসব পালন করছে।

বেনাপোল চেকপোষ্ট কার্গো শাখার সুপার নাশিদুল হক বলেন, ভারতে হোলি উৎসব উপলক্ষে পেট্রাপোল বন্দর ব্যবহারকারীরা সোমবার আমদানি রফতানি বানিজ্য বন্ধ রেখেছে। ফলে সকাল থেকে এ পথে আমাদিন রফতানি হয়নি। তবে বেনাপোল বন্দরের পন্য খালাস ও কাস্টমস হাউজের শুল্কায়ন এর কার্যক্রম স্বাভাবিক ভাবে চলছে।

চেকপোষ্ট ইমিগ্রেশন এর ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব জানান, সোমবার দোল উৎসবে দু’দেশের মধ্যে আমদানি রফতানি বানিজ্য বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT