1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা। জাকের মঞ্জিল দরবার শরীফে আসন্ন মহা পবিত্র উরস শরীফ ২০২৭ দাওয়াতী জলসা অনুষ্ঠিত। বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত। সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা।

মাধবপুরে প্রতারণাকালে ভুয়া পুলিশ আটক

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২০
  • ৪০৩ বার পঠিত

মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে পুলিশের এএসআই পরিচয় দিয়ে সাধারণ মানুষকে মামলা মোকদ্দমার ভয় দেখিয়ে প্রতারণা করার সময় সানা মৃধা (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল রোববার রাতে মাধবপুর থানার এএসআই নিজাম একদল পুলিশ সদস্য নিয়ে উপজেলার নোয়াপাড়া বাজারে অভিযান চালিয়ে সানা মৃধাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত সানা মৃধা ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের জব্বার মৃধার ছেলে। সে নিজের নাম গোপন করে দেলোয়ার হোসেন নামে ভুয়া পুলিশের আইডি কার্ড বানিয়ে প্রতারণা করতো।

মাধবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম দস্তগীর আহামেদ জানান, সানা মৃধা দীর্ঘদিন যাবত বিভিন্ন স্থানে পুলিশের এএসআই পরিচয় দিয়ে সাধারণ জনগণকে মামলা মোকদ্দমার ভয় দেখিয়ে প্রতারণা করে আসছিল।

রোববার রাতে পুলিশ পরিচয়ে নয়াপাড়া বাজারে প্রতারণা করতে গেলে সাধারণ জনগণের সন্দেহ হয়। পরে স্থানীয় ব্যবসায়ীরা পুলিশকে খবর দিলে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেফতার করে।

ওই প্রতারক পুলিশের কোনো সদস্য নয়। তার কাছ থেকে পুলিশের ব্যাচ, ভুয়া আইডি কার্ড উদ্ধার করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT