1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা। জাকের মঞ্জিল দরবার শরীফে আসন্ন মহা পবিত্র উরস শরীফ ২০২৭ দাওয়াতী জলসা অনুষ্ঠিত। বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত। সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা।

বেনাপোল ইমিগ্রেশনের সিল জালিয়াতি : পাসপোর্টধারী জুনায়েদ ও দালাল বুগা নজরুল গ্রেফতার

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২০ জানুয়ারী, ২০২০
  • ৪৪৪ বার পঠিত

এম আহসানুর রহমান ইমন শার্শা (যশোর) প্রতিনিধি: বেনাপোল ইমিগ্রেশনের সিল জালিয়াতি করে এক পাসপোর্টধারীকে ভারতে পাঠানোর ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে ইমিগ্রেশন পুলিশ তাদের আটক করেছে। তারা হলেন, বেনাপোলের ভবেরবেড় স্টেশন এলাকার বাসিন্দা দালাল নজরুল ইসলাম ও পাসপোর্টধারী নরসিংদী জেলার রামনগর রায়পুরা থানার পুর্বাহরিপুর গ্রামের মমতাজের ছেলে জুনায়েদ হোসেন।

নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান বলেন, নরসিংদীর বাসিন্দা জুনায়েদ হোসেনের পার্সপোর্টটি লক করা আছে। তিনি বৈধভাবে বিদেশ যেতে পারবেন না। তাই দালালচক্রের সদস্য বেনাপোলের নজরুল ইসলামের মাধ্যমে ইমিগ্রেশন সিল জালিয়াতি করে ভারতে প্রবেশের চেষ্টা করেন। এক পর্যায়ে জালিয়াতির বিষয়টি ধরা পড়েছে। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে।

বেনাপোল ইমিগ্রেশন ওসি খোরশেদ আলম বলেন, জুনায়েদ নামে এক পাসপোর্টযাত্রীকে জাল সিল মেরে ভারত ইমিগ্রেশনে পাঠানো হয়। ভারতের ইমিগ্রেশন পুলিশের সন্দেহ হলে আমাকে খবর দেয়। ওই যাত্রীকে নিয়ে ইমিগ্রেশনে এসে তথ্য-উপাত্ত যাচাই বাছাই করে দেখি এটা জাল সিল। এরপর ওই যাত্রীকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে।

কে এই নজরুল :

আইনশৃঙ্খলাবাহিনী প্রাথমিক তদন্তে জানতে পেরেছে, ইমিগ্রেশনে জালিয়াতির মাধ্যমে ভারতে লোক পাঠানোর একটি চক্র বেনাপোলে সক্রিয় রয়েছে। এই চক্রের অন্যতম সদস্য বেনাপোলের ভবেরবেড় এলাকার বাসিন্দা নজরুল ইসলাম। তার মাধ্যমেই নরসিংদীর জুনায়েদ হোসেন নামে এক ব্যক্তিকে ভারতে পাঠানোর চেষ্টাকালে ধরা পড়েছে। এই চক্রটির সন্ধানে মাঠে নেমেছে ডিবি পুলিশসহ আইনশৃঙ্খলাবাহিনী। নজরুল ইসলাম একটি পরিবহনে বেনাপোল চেকপোস্টে কলারম্যান হিসেবে কাজ করেন। আর তার ফাঁকে ফাঁকে তিনি পাসপোর্ট দালালি, ল্যাগেজ পার করা এবং বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ডিউটি ফ্রি-সপ থেকে মদ কিনে বাইরে বিক্রি করেন। তিনি এলাকায় একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে পরিচিত। এছাড়া তার দুই ছেলে জহির ও ইমরানও একই ব্যবসার সাথে জড়িত। এক সপ্তাহ আগে নজরুল ইসলামের ছোট ছেলে জহির রায়হান ৬৬ বোতল ফেনসিডিলসহ বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে আটক হয়। নজরুলের ছেলে ইমরান এলাকায় একজন চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পরিচিত। তার নেতৃত্বে ২০১৯ সালের ২৮ মে বেনাপোল পৌর আওয়ামী লীগ অফিস ভাঙচুর ও লুটপাট হয়। এ ঘটনায় তার ভাই জহিরসহ কয়েকজন আটক হয়। বেনাপোল এলাকায় সম্প্রতি একটি স্বর্ণ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তার সাথেও ইমরানের সম্পৃক্ততা রয়েছে। নজরুল ইসলাম মাদক ব্যবসা করে আলিশান বাড়ি করেছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT