1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা। জাকের মঞ্জিল দরবার শরীফে আসন্ন মহা পবিত্র উরস শরীফ ২০২৭ দাওয়াতী জলসা অনুষ্ঠিত। বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত। সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা।

আমেরিকা প্রবাসী রুহুল আমিন ১৫ বছর পর দেশে ফিরে লাশ হলেন

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২০
  • ৩৯৫ বার পঠিত

ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি: ঢাকা-সিলেট মহাসড়কে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রুহুল আমিন (৩৫) নামে এক আমেরিকা প্রবাসী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় চালকসহ আরো ৫জন আহত হয়েছেন। আহতরা হলেন নিহত রুহুল আমিনের বাবা আলিম উদ্দিন, ছোট ভাই নুরুল আমিন ও ফখরুল আমিন, মামাতো ভাই এমরান আহমদ এবং বিয়ানীবাজার পৌরশহরের পণ্ডিতপাড়া এলাকার বাসিন্দা মাইক্রো চালক বাদশাহ মিয়া। বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় ব্রাক্ষণবাড়িয়া জেলার বিজয় নগর থানার শশই নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত আমেরিকা প্রবাসী রুহুল আমিন বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের রামগর কৈশল গ্রামের আলিম উদ্দিনের ছেলে।
পুলিশ ও প্রত্যেক্ষদর্শীরা জানায়, বুধবার রাত আটটার দিকে ওই স্থানে সিলেটগামী মাইক্রোবাসের সাথে ঢাকাগামী পাথরবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আমেরিকা প্রবাসী রুহুল আমীন নিহত হন এবং তার বাবা ও ভাইসহ মাইক্রোবাস চালক আহত হন। পুলিশ ও স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে প্রথমে ব্রাক্ষণবাড়িয়া হাসপাতালে নিয়ে যান। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এদের মধ্যে নুরুল আমিন ও চালক বাদশাহ মিয়ার অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
নিহত রুহুল আমীন দীর্ঘ ১৫ বছর পর আমেরিকা থেকে দেশে ফিরছিলেন। আজ বুধবার তার স্বজনরা ঢাকা বিমানবন্দর থেকে তাকে বাড়ি নিয়ে যাওয়ার সময় রাত আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘাতক ট্রাক আটক করা হলেও এর চালক পালিয়ে যায়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT