1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জের বানিয়াচংয়ে প্রবাসীর বাড়ি ডাকাতিকালে ১৬ভরি স্বর্নালংকার, টাকা,মোবাইল ফোন সহ অর্ধকোটি টাকার মালামাল লুট।। কয়রায় ২৮ কেজি হরিণের মাংস উদ্ধার । বিশ্বমঞ্চে কপ-৩১, উপকূলে অস্তিত্বের লড়াই—জলবায়ু ন্যায্যতার দাবীতে কয়রায় মানববন্ধন। মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে শ্যামনগর আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ। শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা। মনিরামপুরে অপসাংবাদিকতা রোধকল্পে ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা। কেশবপুরে কৃষক দলের আয়োজনে হাডুডু ও ঢালি খেলা, দর্শকদের উপচে পড়া ভিড় শ্যামনগরে যুবদের জলবায়ু পরিবর্তন ও প্রশমন বিষয়ক প্রশিক্ষণ। বিলাইছড়ি থানা পরিদর্শন করলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তফাজ্জল হাসান । বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত।

হবিগঞ্জের বানিয়াচংয়ে প্রবাসীর বাড়ি ডাকাতিকালে ১৬ভরি স্বর্নালংকার, টাকা,মোবাইল ফোন সহ অর্ধকোটি টাকার মালামাল লুট।।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ১১ বার পঠিত

আকিকুর রহমান রুমন:
-হবিগঞ্জের বানিয়াচং উপজেলা সদরের ২নম্বর উত্তর পূর্ব ইউনিয়ন এর ৯নং ওয়ার্ডের শেখের মহল্লার বাহরাইন ও উমান প্রবাসী সাবিন মিয়ার বাড়িতে এই ডাকাতির ঘটনা সংঘটিত হয়েছে।
শীতের আগমনের শুরুতেই ১৪নভেম্বর
(শনিবার)গভীর রাত আনুমানিক আড়াইটার দিকে ১০জনের মতো একদল হাফপ্যান্ট ও ফুলপ্যান্ট পরিহিত মুখোশধারী একদল ডাকাত বাড়িটিতে প্রবেশ করে সকল সিসি ক্যামেরা খুলে নিয়ে গ্রীল কেটে ঘরের মধ্যে প্রবেশ করে।
এবং ঘরের ভিতরে থাকা পরিবারের সবাইকে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে জিম্মি করে নিয়ে একটি রোমে আটকে রাখে।
তারপর ডাকাতরা তাদের ইচ্ছে মতো সকল রোম থেকে নগদ কেশ টাকা পয়সা,
১৬ভরি স্বর্ণলাংকার,মোবাইল ফোন ও বিদেশি টাকা দিরহাম সহ প্রায় অর্ধ কোটি টাকার মালামাল নিয়ে পালিয়ে যায় ডাকাতদল।
এমনটাই জানিয়েছেন সাবিন মিয়ার প্রবাসী পুত্র তুহিন মিয়া।
তুহিন জানান,
তার আরও দুই বড় ভাই প্রবাসে থাকেন।
বড় ভাই উমানে থাকেন এবং তার ছোট্ট ভাই এক ভাই বাহরাইন থাকেন।
দুই মাসের মতো হয় ছুটিতে বাড়িতে আসছিলেন।
এবং এই রাতে তিনি চুনারুঘাট উপজেলার আসামপাড়ায় ছিলেন।
ঘটনার পর পর বাড়ির লোকজনের শোর চিৎকার শুনে আশপাশের লোকজন ডাকাতির ঘটনা জানতে পারেন।
এসময় তার প্রতিবেশি এক ছোট্ট ভাই তাকে ফোন করে বিষয়টি অবগত করলে তখন মোটরসাইকেল যোগে ৬টার ভিতরে বাড়ি ফিরে আসেন।
এমনকি এই ঘটনায় সাথে লোকজনকে নিয়ে থানায় গিয়ে পুলিশকে অবগত করলে পুলিশ কোন সাড়া দেয় নাই বলেও অভিযোগ করেন।
পরে তুহিন থানায় থেকেই ৯৯৯ ফোন করে তিনি একজন প্রবাসী এবং তার বাড়িটি ডাকাতি হয়েছে এমনটা জানালে,সাথে সাথে তাকে লাইনে রাখা অবস্থায় থানা পুলিশকে সংযুক্ত করা হয়।
তখন থানা পুলিশের ঘুম ভাঙ্গে বলেও বলেন।
পরে সকাল আনুমানিক ৮টার দিকে থানা থেকে এক গাড়ি পুলিশ তাদের বাড়িতে গাও পরিদর্শন করে আসেন এবং বিভিন্ন ডাকাতি হওয়া রোমের মোবাইল ফোনে স্থির চিত্র ধারণ করে নিয়ে আসে পুলিশ।

এই ডাকাতির ঘটনায় থানা পুলিশ তার অভিযোগের প্রেক্ষিতে একটি জিডি এন্ট্রি করে রেখেছেন বলেও কান্না জড়িত কন্ঠে জানিয়েছেন বাহরাইন প্রবাসী তুহিন মিয়া।

এ ব্যাপারে জিডির কর্মকর্তা সোহেল রানার সাথে যোগাযোগ করে তার কোন সাড়া পাওয়া যায় নাই।
এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ(ওসি)
শেখ নাজমুল হক এর সাথে যোগাযোগ করা হলে তিনি সত্যতা নিশ্চিত করে বলেন,খবর পেয়ে তিনি নিজে সহ বেশ কয়েকবার পুলিশ বাড়িটি পরিদর্শন করে এসেছেন।
এই ঘটনায় জিডি এন্ট্রি করা হয়েছে।
এবং পুলিশ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও মালামাল উদ্ধারে কাজ করে যাচ্ছেন বলে জানান তিনি।

আকিকুর রহমান রুমন।

বানিয়াচং উপজেলা হবিগঞ্জ।।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT