1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
মনিরামপুরে অপসাংবাদিকতা রোধকল্পে ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা। কেশবপুরে কৃষক দলের আয়োজনে হাডুডু ও ঢালি খেলা, দর্শকদের উপচে পড়া ভিড় শ্যামনগরে যুবদের জলবায়ু পরিবর্তন ও প্রশমন বিষয়ক প্রশিক্ষণ। বিলাইছড়ি থানা পরিদর্শন করলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তফাজ্জল হাসান । বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মহোদয়ের কেশবপুরে কিছুক্ষণ। সাগরদাঁড়ি এমএম ইনস্টিটিউশনে অনিয়মের অভিযোগে মানববন্ধন। বিলাইছড়িতে কৃষকদের মসলা চাষের ওপর প্রশিক্ষণ সম্পন্ন। ফারুয়া ইউনিয়নের ৩০ কৃষকের মাঝে সার বিতরণ। কেশবপুরে খাদ্য সংকটে বিরল প্রজাতির কালোমুখো হনুমান।

কেশবপুরে কৃষক দলের আয়োজনে হাডুডু ও ঢালি খেলা, দর্শকদের উপচে পড়া ভিড়

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পঠিত

কেশবপুরে কৃষক দলের আয়োজনে হাডুডু ও
ঢালি খেলা, দর্শকদের উপচে পড়া ভিড়

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

যশোরের কেশবপুরে মজিদপুর কৃষক দলের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু ও ঢালি খেলা। শুক্রবার (১৩ নভেম্বর-২৬) মজিদপুর বাজারের পাশে পৃথক সময়ে এ দুটি খেলার আয়োজন করা হয়।

সকাল সাড়ে ৯টায় হাডুডু খেলার মধ্য দিয়ে আয়োজনের সূচনা হয়। পরে বিকেল ৩টায় অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী ঢালি খেলা। দুটি খেলাকে ঘিরেই সকাল থেকে দর্শকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। বিশেষ করে হারিয়ে যেতে বসা ঢালি খেলা দেখতে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বিভিন্ন এলাকা থেকে আসা মানুষেরা মাঠে ভিড় করেন। দর্শকদের উপস্থিতিতে খেলার মাঠ উৎসবমুখর হয়ে ওঠে।
আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী খেলাগুলো নতুন প্রজন্মের কাছে পরিচিত করতেই এ আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কেশবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রফেসর আব্দুর রাজ্জাক, উপজেলা কৃষক দলের সভাপতি জালাল উদ্দীন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সুমন হোসেন, পৌর কমিটির নির্বাহী সদস্য আইদ, ০৩ মজিদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন, মজিদপুর ওয়ার্ড সেক্রেটারি জাহাঙ্গীর হোসেন বাবলু, মানবসেবা ও সামাজিক সংস্থার সহ-পরিচালক ছাদেক হোসেন ক্রীড়ামোদি ব্যক্তিবর্গ, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।

খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে সুস্থ বিনোদনে সম্পৃক্ত করা এবং গ্রামীণ ঐতিহ্য সংরক্ষণের এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা জানান স্থানীয়রা।
ছবিঃ
১৩/১১/২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT