1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জের বানিয়াচংয়ে প্রবাসীর বাড়ি ডাকাতিকালে ১৬ভরি স্বর্নালংকার, টাকা,মোবাইল ফোন সহ অর্ধকোটি টাকার মালামাল লুট।। কয়রায় ২৮ কেজি হরিণের মাংস উদ্ধার । বিশ্বমঞ্চে কপ-৩১, উপকূলে অস্তিত্বের লড়াই—জলবায়ু ন্যায্যতার দাবীতে কয়রায় মানববন্ধন। মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে শ্যামনগর আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ। শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা। মনিরামপুরে অপসাংবাদিকতা রোধকল্পে ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা। কেশবপুরে কৃষক দলের আয়োজনে হাডুডু ও ঢালি খেলা, দর্শকদের উপচে পড়া ভিড় শ্যামনগরে যুবদের জলবায়ু পরিবর্তন ও প্রশমন বিষয়ক প্রশিক্ষণ। বিলাইছড়ি থানা পরিদর্শন করলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তফাজ্জল হাসান । বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত।

বিশ্বমঞ্চে কপ-৩১, উপকূলে অস্তিত্বের লড়াই—জলবায়ু ন্যায্যতার দাবীতে কয়রায় মানববন্ধন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ১২ বার পঠিত

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ 
বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা নিয়ে চলছে জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন কপ-৩১। তুরস্কের আনতালিয়ায় বিশ্বনেতাদের আলোচনা ও প্রতিশ্রুতির মধ্যেই জলবায়ু পরিবর্তনের প্রত্যক্ষ শিকার উপকূলীয় জনপদ খুলনার কয়রায় উঠেছে ন্যায্য অধিকার আদায়ের দাবী। নদীভাঙন, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, লবণাক্ততা ও সুপেয় পানির সংকটে বিপর্যস্ত উপকূলবাসীর জীবন-জীবিকা রক্ষায় কার্যকর পদক্ষেপ, ক্ষতিপূরণ এবং জলবায়ু তহবিলের ন্যায্য হিস্যা নিশ্চিতের দাবীতে র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

১৫ নভেম্বর রবিবার সকাল ১০টায় কয়রা উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের শাকবাড়ীয়া নদীসংলগ্ন কাটকাটায় এ কর্মসূচী পালন করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের সহযোগীতায় উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম এ কর্মসূচীর আয়োজন করে।

উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভাপতি রাসেল আহম্মেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন, ফোরামের সহসভাপতি খাদিজা সুলতানা সাথী, সদস্য সৌমেন্দ্র নাথ মুন্ডা, সুব্রত কুমার মুন্ডা,  আমিনুর ইসলাম, জাকি মুজাহিদ, রমেশ চন্দ্র কয়াল, আব্দুল মান্নান, আহকামূল হক, আশা সহ রাইজ প্রকল্পের প্রজেক্ট অফিসার মোঃ মিজানুর রহমান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য উপকূলীয় দরিদ্র জনগোষ্ঠীর দায় সবচেয়ে কম হলেও এর ভয়াবহ প্রভাব তাদেরই সবচেয়ে বেশি বহন করতে হচ্ছে। প্রতিনিয়ত নদীভাঙনে বসতভিটা ও ফসলি জমি হারাচ্ছেন মানুষ। লবণাক্ততার কারণে কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে, সুপেয় পানির সংকট বাড়ছে, জীবিকা হারিয়ে অনেক মানুষ বাধ্য হচ্ছেন এলাকা ছাড়তে। অথচ জলবায়ু ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক পর্যায়ে যেসব প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, তার সুফল প্রান্তিক মানুষের কাছে কতটা পৌঁছাচ্ছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

তারা আরও বলেন, কপ-৩১ সম্মেলনে জলবায়ু অর্থায়ন, অভিযোজন এবং ক্ষয়ক্ষতি মোকাবিলায় যেসব আলোচনা হচ্ছে, সেসব সিদ্ধান্তে উপকূলীয় জনগোষ্ঠীর বাস্তব সংকট ও অধিকারকে গুরুত্ব দিতে হবে। শুধু প্রতিশ্রুতি নয়, বরং ক্ষতিগ্রস্থ এলাকার জন্য সহজ শর্তে অর্থায়ন, টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও সংস্কার, সুপেয় পানির ব্যবস্থা, জলবায়ুসহিষ্ণু কৃষি এবং বিকল্প কর্মসংস্থান নিশ্চিত করতে হবে।

বক্তারা মনে করেন, কয়রার মতো ঝুঁকিপূর্ণ উপকূলীয় এলাকার মানুষের দাবী আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় যথাযথভাবে তুলে ধরা জরুরী। জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করতে উন্নত দেশগুলোর দায়িত্বশীল ভূমিকা এবং ক্ষতিগ্রস্থ জনগোষ্ঠীর সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

কর্মসূচী থেকে কপ-৩১ সম্মেলনে উপকূলীয় মানুষের অধিকার, জলবায়ু অর্থায়নে ন্যায্য হিস্যা এবং ক্ষয়ক্ষতির যথাযথ স্বীকৃতি দেওয়ার দাবী জানানো হয়।

মানববন্ধনে ক্লাইমেট অ্যাকশন ফোরামের সদস্য, জলবায়ু কর্মী, যুব প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সুশিল সমাজের প্রতিনিধি, ও এলাকায় জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্থ পরিবারের শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT