1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জের বানিয়াচংয়ে প্রবাসীর বাড়ি ডাকাতিকালে ১৬ভরি স্বর্নালংকার, টাকা,মোবাইল ফোন সহ অর্ধকোটি টাকার মালামাল লুট।। কয়রায় ২৮ কেজি হরিণের মাংস উদ্ধার । বিশ্বমঞ্চে কপ-৩১, উপকূলে অস্তিত্বের লড়াই—জলবায়ু ন্যায্যতার দাবীতে কয়রায় মানববন্ধন। মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে শ্যামনগর আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ। শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা। মনিরামপুরে অপসাংবাদিকতা রোধকল্পে ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা। কেশবপুরে কৃষক দলের আয়োজনে হাডুডু ও ঢালি খেলা, দর্শকদের উপচে পড়া ভিড় শ্যামনগরে যুবদের জলবায়ু পরিবর্তন ও প্রশমন বিষয়ক প্রশিক্ষণ। বিলাইছড়ি থানা পরিদর্শন করলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তফাজ্জল হাসান । বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত।

মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে শ্যামনগর আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ৯ বার পঠিত

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি ॥

সাতক্ষীরার শ্যামনগরে মাদকের কুফলসহ বাল্যবিবাহ ও ইভটিজিং নিয়ে শিক্ষার্থীদের সচেতনতার উদ্যোগ নিয়েছে শ্যামনগর থানা পুলিশ।
যার অংশ হিসেবে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সাফিউল ইসলাম পাটোয়ারী উপজেলার নুরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন। এসময় শিক্ষকদের উপস্থিতিতে সমাজে মাদকের কুফল নিয়ে উপস্থিত শিক্ষার্থীদের কাছে গুরুত্বপুর্ন বার্তা পৌঁছে দেন। এ সময় উপ-পরিদর্শক সনজিত ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামিম হোসেনসহ অপরাপর শিক্ষক ও কয়েকজন অভিভাবক উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেয়া শেষে তিনি শিক্ষার্থীদের সাথে নিয়ে আদর্শ দেশ ও সমাজ গঠনের অঙ্গীকারে শপথ বাক্য পাঠ করেন।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সাফিউল ইসলাম জানান মাদক এমন বিষ যা একটি সমাজ নয় একটি প্রজম্মকে ধ্বংস করে দিতে পারে। মাদকের কারণে সমাজে যেমন অনাচার বৃদ্ধি পাচ্ছে তেমনি পারিবারিক সম্পর্ক ফিঁকে হয়ে যাচ্ছে। তিনি আরও জানান বাল্যবিয়ের কারনে অপ্রাপ্ত বয়স্ক মেয়েরা মা হয়ে পড়ছে। যার ফলে কৈশোরের স্বাদ গ্রহন করতে না পেরে একদিকে সে যেমন বুড়িয়ে যাচ্ছে, তেমনী ডিভোর্স এর হার বৃদ্ধি পাচ্ছে। এছাড়া পারিবারিক জীবনে অশান্তির সৃষ্টি হওয়া ছাড়াও সচেতনতার অভাবে ঐসব দম্পতি অপুষ্টিতে ভোগা সন্তান জম্ম দিচ্ছে। এসব বিষয়ে শিশুদের মধ্যে সচেতনতার বীজ বপনের চেষ্টা করছেন তিনি। পাশাপাশি পথেঘাটে যেন কেউ কোন মেয়েকে উত্যক্ত না করে এবং কেউ এমন পরিস্থিতির শিকার হলে যেন পুলিশকে নির্ভয়ে জানায় সেসব বিষয়ে শিক্ষার্থীদের বার্তা দেয়া হয়েছে।

তিনি আরও বলেন শিশুরা আগামীর ভবিষ্যত। তাই ভবিষ্যত প্রজম্ম যেন মাদক ও বাল্যবিয়ের অভিষাপমুক্ত সমাজ গড়তে পারে সেজন্য সকল শিক্ষা প্রতিষ্ঠানে এধরনের বার্তা পৌছে দিচ্ছেন।

ছবি ঃ শ্যামনগর আশালতা মাধ্যমিক বিদ্যলয়ের এ্যাসেম্বলিতে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ সাফিউল ইসলাম।

রনজিৎ বর্মন
তাং-১৫.১১.২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT