1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
মনিরামপুরে অপসাংবাদিকতা রোধকল্পে ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা। কেশবপুরে কৃষক দলের আয়োজনে হাডুডু ও ঢালি খেলা, দর্শকদের উপচে পড়া ভিড় শ্যামনগরে যুবদের জলবায়ু পরিবর্তন ও প্রশমন বিষয়ক প্রশিক্ষণ। বিলাইছড়ি থানা পরিদর্শন করলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তফাজ্জল হাসান । বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মহোদয়ের কেশবপুরে কিছুক্ষণ। সাগরদাঁড়ি এমএম ইনস্টিটিউশনে অনিয়মের অভিযোগে মানববন্ধন। বিলাইছড়িতে কৃষকদের মসলা চাষের ওপর প্রশিক্ষণ সম্পন্ন। ফারুয়া ইউনিয়নের ৩০ কৃষকের মাঝে সার বিতরণ। কেশবপুরে খাদ্য সংকটে বিরল প্রজাতির কালোমুখো হনুমান।

বিলাইছড়ি থানা পরিদর্শন করলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তফাজ্জল হাসান ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পঠিত

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

বিলাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির বিলাইছড়ি থানা পরিদর্শন করেছেন রাঙামাটি পার্বত্য জেলার বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ তফাজ্জল হাসান হিরুসহ পাঁচজন বিচারিক ম্যাজিস্ট্রেট। এ সময় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে থানা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করা হয়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল সাড়ে ৫টায় বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটসহ বিচারিক ম্যাজিস্ট্রেটরা রাঙামাটি থেকে স্পিডবোটযোগে বিলাইছড়ি থানায় পৌঁছান। এ সময় বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওসমান গণি তাঁদের স্বাগত জানান। পরে তাঁরা থানায় আয়োজিত সন্ধ্যাকালীন  নৈশভোজে অংশগ্রহণ করেন।

আজ শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় তাঁরা পুনরায় বিলাইছড়ি থানায় উপস্থিত হন। সময় থানা পুলিশের পক্ষ থেকে বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরিদর্শনকালে তাঁরা থানার বিভিন্ন কার্যক্রম ও রেজিস্টার পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট রেজিস্টারে স্বাক্ষর করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT