1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা। মনিরামপুরে অপসাংবাদিকতা রোধকল্পে ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা। কেশবপুরে কৃষক দলের আয়োজনে হাডুডু ও ঢালি খেলা, দর্শকদের উপচে পড়া ভিড় শ্যামনগরে যুবদের জলবায়ু পরিবর্তন ও প্রশমন বিষয়ক প্রশিক্ষণ। বিলাইছড়ি থানা পরিদর্শন করলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তফাজ্জল হাসান । বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মহোদয়ের কেশবপুরে কিছুক্ষণ। সাগরদাঁড়ি এমএম ইনস্টিটিউশনে অনিয়মের অভিযোগে মানববন্ধন। বিলাইছড়িতে কৃষকদের মসলা চাষের ওপর প্রশিক্ষণ সম্পন্ন। ফারুয়া ইউনিয়নের ৩০ কৃষকের মাঝে সার বিতরণ।

শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পঠিত

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগরে সামসের আয়োজনে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা ও অ্যাডভোকেসি পরিকল্পনা প্রণয়ন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) মুন্সিগঞ্জে সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থা (সামস্)-এর হলরুমে সামস্–-এনগেজ প্রকল্পের আওতায় ও বারসিকের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।

গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের সভাপতি রনজিৎ বর্মনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সামস্ নির্বাহী কমিটির সভাপতি গোপাল চন্দ্র মুন্ডা, সামস্-এর নির্বাহী পরিচালক কৃষ্ণপদ মুন্ডা, বারসিকের প্রতিনিধি রামকৃষ্ণ যোয়াদ্দার, সিডিও এর নির্বাহী পরিচালক গাজী আল ইমরান, মরমী নারী উন্নয়ন সংগঠনের নির্বাহী পরিচালক প্রতিমা রানী, বনজীবী নারী উন্নয়ন সংগঠনের সভাপতি শেফালী পারভিন, কারিতাসের প্রতিনিধি, হরিদাস মন্ডল, প্রকল্প সমন্বয়কারী অলোক কুমার পাল সহ নেটওয়ার্কের অন্যান্য সদস্যরা।

সভায় বক্তারা বলেন খাল পুনঃখননের মাধ্যমে ও বিভিন্ন খালের নেট-পাটা প্রশাসনের সহায়তায় উচ্ছেদ করে এলাকার পরিবেশ ও প্রতিবেশব্যবস্থা ফিরিয়ে আনা সম্ভব। এলক্ষে স্বারকলিপি প্রদান করা, চর বনায়ন,মানবাধিকার দিবস পালন সহ অন্যান্য পরিকল্পনা গ্রহণ করা হয়।

ছবি- শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা ।

রনজিৎ বর্মন
তাং-১৪.১১.২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT