1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে ভূমি কর্মকর্তার নির্দেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে বাঁশের খুঁটি স্থাপনের অভিযোগ। কেশবপুরে সাংবাদিক রাজিব চৌধুরীর স্ত্রী সুচিত্রা মালাকর এর পরলোকগমন। খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের পূজা মণ্ডপ পরিদর্শণ। শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ। বিজয় দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হলো শারদীয় দুর্গোৎসব -২০২৬। বিলাইছড়িতে রাইংখ্যং নদীতে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রতিমা বিসর্জনে মিলনমেলা। কেশবপুরে বিএনপি নেতা মাহবুবুর রহমান মল্লিকের ৮ পূজামণ্ডপ পরিদর্শন। ‎ কয়রায় জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন। দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস।

শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ৩ বার পঠিত

শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দ্বীপ ইউনিয়ন গাবুরার সোরা দৃষ্টিনন্দন এলাকায় চলমান মেগা প্রকল্পের কাজ ও গুণগত মান পরিদর্শন এবং স্থানীয়দের সাথে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ।

বৃহস্পতিবার(২২ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় পরিদর্শন শেষে সোরা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্তরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় স্থানীয়রা জলদস্যুদের তৎপরতা বৃদ্ধিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, স্বাস্থ্য সেবা, সুপেয় পানির ব্যবস্থা গ্রহণ, শিক্ষা সহ অন্যান্য সমস্যা নিয়ে কথা বলেন।

মতবিনিময় সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক, উপজেলা সহকারী কমিশনার ভূমি ওমর শরীফ ফাহাদ,পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাবৃন্দ প্রমুখ।

গাবুরা ইউপি চেয়ারম্যান জি এম মাছুদুল আলমের সভাপতিত্বে সভায় স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক আবু তালেব, আমজাদ হোসেন, ইকবাল হোসেন মন্টু প্রমুখ।

সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ বক্তব্যে সুন্দরবনের জলদস্যু দমনে সমন্বিত উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন। একই সঙ্গে গাবুরায় সুপেয় পানির সংকট নিরসন, স্বাস্থ্যসেবার উন্নয়ন, এলাকায় পর্যাপ্ত স্কুল না থাকায় নতুন স্কুল স্থাপনের উদ্যোগ গ্রহন এবং চলমান মেগা প্রকল্পের কাজ যথাযথভাবে বাস্তবায়ন ও গুণগত মান বজায় রাখার আশ্বাস প্রদান করেন।

ছবি- শ্যামনগরে দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ

রনজিৎ বর্মন
তাং-২২.১০.২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT