1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে ভূমি কর্মকর্তার নির্দেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে বাঁশের খুঁটি স্থাপনের অভিযোগ। কেশবপুরে সাংবাদিক রাজিব চৌধুরীর স্ত্রী সুচিত্রা মালাকর এর পরলোকগমন। খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের পূজা মণ্ডপ পরিদর্শণ। শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ। বিজয় দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হলো শারদীয় দুর্গোৎসব -২০২৬। বিলাইছড়িতে রাইংখ্যং নদীতে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রতিমা বিসর্জনে মিলনমেলা। কেশবপুরে বিএনপি নেতা মাহবুবুর রহমান মল্লিকের ৮ পূজামণ্ডপ পরিদর্শন। ‎ কয়রায় জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন। দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস।

কয়রায় প্লাষ্টিক পলিথিন দূষণ হ্রাস রোধে সভা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ২৭৩ বার পঠিত

 অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ
কয়রায় সুন্দরবনের পরিবেশ রক্ষা ও দূষণ হ্রাসে করণীয় নির্ধারণে সরকারী রেসরকারী প্রতিষ্ঠানের সাথে  শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা  অনুষ্ঠিত হয়েছে । 

১০ নভেম্বর, সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারী উন্নয়ন সংস্থা রুপান্তরের  সহযোগীতায় ও ইয়ুথ ফর দি সুন্দরবন কয়রার আয়োজনে  সরকারী ও বেসরকারী প্রতিনিধি ও পরিবেশ কর্মীদের নিয়ে এ অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনু্ষ্ঠিত হয়। 

কয়রা কপোতাক্ষ কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক আ,ব,ম আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, ইয়ুথ ফর সুন্দরবন কয়রার সভাপতি নিরপদ মুন্ডা। সংগঠনের  সাধারণ সম্পাদক রাসেল আহমেদের পরিচালানায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকী, সমাজসেবা  অফিসার মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তপন কুমার কর্মকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মামুনার রশিদ, উপজেলা নির্বাচন অফিসার মুহতারম বিল্ল্যাহ, পরিসংখ্যাণ অফিসার জামাল উদ্দীন, সহকারী যুব উন্নয়ন অফিসার আসাদুজ্জামান, কয়রা থানার এস আই বিজন, কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াছাদ আলী, সাংবাদিক ইমতিয়াজ উদ্দীন, ফরহাদ হোসেন, রুপান্তরের প্রজেক্ট অফিসার অনুপ রায়, এনজিও প্রতিনিধি মুস্তাক মাহমুদ, ফারুখ হোসেন, ইয়ুৃথ ফর সুন্দরবন কয়রায় সদস্য আশিকুজ্জামান, জিয়াউর রহমান, খাদিজা সুলতানা প্রমুখ।

সভায় বক্তারা বলেন, প্রতিদিন আমাদের ব্যবহৃত প্লাস্টিক ও পলিথিনের বর্জ্য মাটি, পানি ও জীববৈচিত্র্যের জন্য ভয়াবহ ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। এই দূষণ রোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। বাজারে কাপড়ের ব্যাগ ও পুনর্ব্যবহারযোগ্য উপকরণ ব্যবহারের আহ্বান জানান বক্তারা।

এছাড়াও কর্মশালায়  অংশগ্রহণ করেন সরকারী কর্মকর্তা জনপ্রতিনিধি , পরিবেশকর্মী ও স্থানীয় জনপ্রতিনিধিগণ।

কয়রা , খুলনা প্রতিনিধি 

তারিখঃ ১০/১১/২৫ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT