1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
বিলাইছড়িতে বন্যায় কবলিত এলাকা পরিদর্শন করলেন — এ্যাড. দীপেন দেওয়ান। কেশবপুরে দিনে দুপুরে ডাকাতি,২০ ভরি স্বর্ণালংকার লুট। মণিরামপুরের তাহাব্বির সাধারন গ্রেডে বৃত্তি পেয়েছে। কেশবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও ক্রেস্ট বিতরন। ফারুয়া  ইউনিয়নে বন্যা দুর্গতদের নগদ অর্থ বিতরণ করল উত্তম ও তার বন্ধুমহল  । শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে নগর মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্পের পরামর্শকরণ সভা-২ অনুষ্ঠিত। কেশবপুরের মঙ্গলকোট স্কুলে যাওয়ার পথে দুষ্কৃতকারীদের ছুরিকাঘাতে ছাত্র সিয়াম আহত। বিলাইছড়িতে পরিবার পরিকল্পনা অফিস  কর্তৃক স্কুল হেল্থ প্রোগ্রাম পরিচালিত। কেশবপুরে বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে এমপি মোক্তার আলী।

ঘূর্ণিঝড় ইউনিসে মৃতের সংখ্যা বেড়ে ১৬

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯৭৫ বার পঠিত

জার্মানিসহ ইউরোপের বিভিন্ন দেশের উপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় ‘ইউনিসে’ লণ্ডভণ্ড সবকিছুই। ঘূর্ণিঝড়টির কারণে ইউরোপে মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। এছাড়াও আহত হয়েছে বেশ কয়েকজন। বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় লক্ষাধিক মানুষ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

যুক্তরাজ্যের আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আটলান্টিক মহাসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ইউনিস শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) অ্যাজোরস দ্বীপপুঞ্জ এলাকা হয়ে ইউরোপের উত্তর-পশ্চিমাঞ্চলীয় উপকূলে আছড়ে পড়ে।লন্ডনে প্রচণ্ড বাতাসের কারণে বিনোদনকেন্দ্র ‘ও টু অ্যারেনা’র ছাদের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘূর্ণিঝড় ইউনিসকে কেন্দ্র করে যুক্তরাজ্যে ৪৩৬টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

ওয়েলস, কর্নওয়েল, ডেভন, সামারসেট, উইল্টশায়ার, হ্যাম্পশায়ার, ডোরসেট এবং ব্রিসটলে শত শত স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। দেশজুড়ে ট্রেন চলাচল বিঘ্নিত হচ্ছে। ডেভন বন্দরে জাহাজ চলাচল আপাতত সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে।

জার্মান দূর্যোগ মোকাবিলা মন্ত্রণালয় জানিয়েছে ঘূর্ণিঝড় ইউনিসের কারণে বিধ্বস্ত অসংখ্য বাড়িঘর। ক্ষতিগ্রস্ত রাস্তাঘাটসহ বাজার ও সুপারমার্কেট। জলোচ্ছ্বাসে ডুবে গেছে বন্দরনগরী হামবুর্গের বেশ কয়েকটি মার্কেট। ৯০ কোটি ইউরো ক্ষতির বিষয়টি নিশ্চিত করেছে দেশটির প্রশাসন। তবে আগামী সোমবার (২১ ফেব্রুয়ারি) থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানিয়েছে জার্মান আবহাওয়া অধিদপ্তর।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT