1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাংবাদিক শ্রী মিশুক চন্দ্র ভূঁইয়ার পক্ষ থেকে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি। বিলাইছড়িতে গণহত্যা দিবস পালিত। নিধুরাম ভুঁইয়া বাড়িতে সার্বজনীন বাসন্তী পুজো ও বসন্ত উৎসব ২০২৬ নানা আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে। কয়রায় যথাযথ মর্যাদায় গণহত্যা দিবস পালন।  বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি কার্যক্রম শুরু, জমা লাখ টাকা বাধ্যতামূলক। স্ত্রীকে নদীতে ফেলে হত্যা চেষ্টা, স্বামী আটক। খুলনায় ২৫ মার্চ গনহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা। বাগেরহাট কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ কুয়েটের উপাচার্য হিসেবে দায়িত্ব ভার গ্রহন ।

কুলাউড়ায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে তরুণীর আত্মহত্যা

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৯৭ বার পঠিত

মো: রেজাউল ইসলাম শাফি, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধিঃ

কুলাউড়ায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে পম্পি রাণী দেব (২০) নামে এক তরুণীর আত্মহত্যা করেছে। শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে সিলেটগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে সে মারা যায়। পম্পি রানী কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের মৃত শশাঙ্ক দেবের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, পাঁচ বছর আগে পম্পির বাবা মারা যাবার পর গত দুই সপ্তাহ আগে মা জটিল রোগে আক্রান্ত হয়ে মারা যান। তখন থেকেই সে মানসিকভাবে ভেঙে পড়ে। শনিবার দুপুরে মা-বাবার মৃত্যু শোক সইতে না পেরে বাড়ির লোকজনের অজান্তে পীরেরবাজার রেলগেইট সংলগ্ন স্থানে সিলেটগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে পম্পি রানী আত্মহত্যা করে।

বিষয়টি নিশ্চিত করেন শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসি আঞ্জান কুমার পাল।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT