1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাংবাদিক শ্রী মিশুক চন্দ্র ভূঁইয়ার পক্ষ থেকে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি। বিলাইছড়িতে গণহত্যা দিবস পালিত। নিধুরাম ভুঁইয়া বাড়িতে সার্বজনীন বাসন্তী পুজো ও বসন্ত উৎসব ২০২৬ নানা আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে। কয়রায় যথাযথ মর্যাদায় গণহত্যা দিবস পালন।  বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি কার্যক্রম শুরু, জমা লাখ টাকা বাধ্যতামূলক। স্ত্রীকে নদীতে ফেলে হত্যা চেষ্টা, স্বামী আটক। খুলনায় ২৫ মার্চ গনহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা। বাগেরহাট কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ কুয়েটের উপাচার্য হিসেবে দায়িত্ব ভার গ্রহন ।

পানিতে ডুবে অকালে শিশুর মৃত্যু

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
  • ১৮১ বার পঠিত

পানিতে ডুবে অকালে শিশুর মৃত্যু
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি::: মোঃ হামিদুর রহমান তুষার
চট্টগ্রামের মীরসরাইয়ে পুকুরের পানিতে ডুবে আব্দুল আল আয়মান (১ বছর ৬মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা ৫:২০ মিনিটের দিকে উপজেলার ১৬নং সাহেরখালি ইউনিয়নের ০৪নং ওয়ার্ডের উত্তর সাহেরখালী মোল্লা পাড়া গ্রামের আমিন দারোগা বাড়িতে এই ঘটনা ঘটেছে। নিহত আব্দুল আল আয়মান ওই বাড়ির মোঃ শরীফ উদ্দিনের পুত্র ।
শিশু আব্দুল আল আয়মানের দাদা মো: একরামুল হক জানান, সোমবার বিকালে সবার চোখে ফাঁকি দিয়ে আব্দুল আল আয়মান নিখোঁজ হয়ে যায়। এরপর সবাই মিলে খোজাখুজি করে বাড়ির সামনে পুকুরে নিহতের দেহ ভাসতে দেখে উদ্ধার করে দ্রæত হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই বিষয়ে ১৬নং ইউনিয়ন পরিষদের ০৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: নাছির উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিবাবকদের আরো বেশি সচেতন হওয়া প্রয়োজন। আমি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। শিশুরা হাঁটা শিখলে তাদের চোখে চোখে রাখার পরামর্শ দেন তিনি।
মো: হামিদুর রহমান, মীরসরাই প্রতিনিধি, মোবাইল: ০১৮৭৭৯১১৪৯০

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT