1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
পাটকেলঘাটায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একমি কোম্পানির সেলস অফিসার নিহত। পৌরসভার উদ্যোগে মণিরামপুর প্রেসক্লাব প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান। মণিরামপুরে হরিহর নদে ক্ষতিগ্রস্থ মাদ্রাসা ভবন রক্ষার্থে পাউবোর কাজ শুরু। কেশবপুর খেলাঘর-এর সম্মেলন প্রস্তুতি কমিটির আলোচনা সভা। কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত। ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে—-এটিএম কামরুল ইসলাম। চৌগাছায় সাহিত্য সমাহারের মাসিক সাহিত্য আলোচনা ও কবিতা পাঠ। কেশবপুরের হাসানপুরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন। পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়।

ফুলপুর এর যাত্রী ছাউনী এখন চায়ের ও ফলের ব্যবসায়ীদের দখলে

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১০ জানুয়ারী, ২০২২
  • ১৮৬ বার পঠিত

মোঃ কামরুল ইসলাম খান ফুলপুর উপজেলা প্রতিনিধি

ময়মনসিংহের ফুলপুর উপজেলার বাসস্ট্যান্ডে যাত্রী ছাউনী এখন কিছু অসাধু ব্যবসায়ীদের দখলে।

জানা যায়, যাত্রী ছাউনী টি ২০১৭ সালে নির্মাণ করা হয়েছে। আগে অনেক সুন্দর পরিবেশ ছিল। যাত্রীরা এখানে এসে বসতো। গাড়ির জন্য অপেক্ষা করতো। এখানে বসে বিশ্রাম করতো।

কিন্তু ইদানিং দেখা যাচ্ছে কিছু অসাধু ব্যবসায়ীরা এই যাত্রী ছাউনীর সামনে দোকান বসিয়ে এর সুন্দর্য ও পরিবেশ নষ্ট করেছে। যাত্রী ছাউনীর একদম সামনে রয়েছে দুইটি ফলমূল এর দোকান ও একটি চায়ের দোকান। এই দোকান গুলোর ফলে যাত্রী ছাউনী তে যাত্রীরা বসতে পারছেন না। যাত্রী ছাউনী তে মসা মাছির উপদ্রব বৃদ্ধি পেয়েছে। কারণ ফলমূলের ঘ্রাণ ও চায়ের অবশিষ্ট নোংরা পানি। চায়ের দোকান থাকার ফলে অনেকে এখানে আড্ডা দিচ্ছেন। করছেন ধূমপান। যার ফলে মহিলা যাত্রীরা এখানে বসতে ইতস্তত বোধ করেন।

যাত্রী ছাউনীর সম্মুখে তিনটি দোকান দিয়ে এর পরিবেশটা নষ্ট করা হয়েছে। দোকান গুলোর মধ্যে দুইটি ফলমূল এর দোকান ও একটি চায়ের দোকান। দুইটি ফলমূলের দোকান ব্যাবসায়ীর নাম হলো আল মামুন, মাইজুল ইসলাম ও চায়ের দোকানদার হলো মাহাবুব।

ফুলপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর কৃষ্ণ কান্ত সাহা ও ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর তাসনোভা নাছরিন নিশু জানান, তাদেরকে কিছুদিন আগে ফুলপুর পৌরসভার পক্ষ থেকে নিদ্রিষ্ট সময়ের মাঝে দোকান গুলো সরিয়ে নেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়। কিন্তু তারা সেই নোটিশকে তোয়াক্কা না করে তাদের মতো করেই দোকান চালিয়ে যাচ্ছে।

ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার শীতেশ চন্দ্র সরকার এর সাথে কথা যোগাযোগ করলে তিনি বলেন, যাত্রী ছাউনী সরানোর জন্য আগেও পৌরসভার পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়েছে। এই অবৈধ দখল উচ্ছেদ করার করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। তিনি আরো বলেন আগামী ১৭/০১/২০২২ রোজ সোমবার এসব অবৈধ দখল উচ্ছেদ করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT