1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম:
পাটকেলঘাটায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একমি কোম্পানির সেলস অফিসার নিহত। পৌরসভার উদ্যোগে মণিরামপুর প্রেসক্লাব প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান। মণিরামপুরে হরিহর নদে ক্ষতিগ্রস্থ মাদ্রাসা ভবন রক্ষার্থে পাউবোর কাজ শুরু। কেশবপুর খেলাঘর-এর সম্মেলন প্রস্তুতি কমিটির আলোচনা সভা। কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত। ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে—-এটিএম কামরুল ইসলাম। চৌগাছায় সাহিত্য সমাহারের মাসিক সাহিত্য আলোচনা ও কবিতা পাঠ। কেশবপুরের হাসানপুরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন। পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়।

বিশ্বনাথে রাজাপুর গ্রামবাসীর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ৯ জানুয়ারী, ২০২২
  • ৫৭৮ বার পঠিত

বিশ্বনাথে রাজাপুর গ্রামবাসীর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল
ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার

সিলেটের বিশ্বনাথে রাজাপুর গ্রামবাসীর উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী স. ও এলাকাবাসী মুর্দেগানদের ইসালে সাওয়াব উপলক্ষ্যে ২০২২ ইংর ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল সম্পন্ন হয়েছে।

শনিবার ৮ জানুয়ারী দুপুর ২ঘটিকা হতে মধ্যরাত পর্যন্ত স্হানীয় উপজেলার লামাকাজী ইউনিয়নের রাজাপুর পুরাতন জামে মসজিদ সংলগ্ন মাঠে ওই বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্টিত হয়।

মাহফিলে প্রধান অতিথির নসিহত পেশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের সহকারি অধ্যাপক, হাইকোর্ট জামে মসজিদের ইমাম ও খতিব শামছুল উলামা আল্লামা ফুলতলী রহ. এর দৌহিত্র ড. আল্লামা আহমদ হাসান চৌধুরী শাহান।

প্রধান বক্তার নসিহত পেশ করেন সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার সহকারি অধ্যাপক মাওলানা রশিদ আহমদ চৌধুরী।

গ্রামের মুরব্বি মৌলভী হাজী আব্দুল মজিদ ও দিলোয়ার আহমদ জিলু মিয়া’র যৌথ সভাপতিত্বে মাহফিলে বিশেষ অতিথির ওয়াজ পেশ করেন মাওলানা ইসমাইল হোসেন সিরাজী রংপুর, সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার শিক্ষক মাওলানা মো. জামাল উদ্দিন, ছাতকের ধারন বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা কুতুব উদ্দিন সালেহী, রাজাপুর পুরাতন জামে মসজিদের ইমাম ও খতিব মৌলভী মো. আব্দুন নূর, রাজাপুর দক্ষিণ জামে মসজিদের ইমাম ও খতিব ক্বারী মৌলভী মো. ওলিউর রহমান, মাওলানা মনোয়ার খান আতাপুর।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT