1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
পাটকেলঘাটায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একমি কোম্পানির সেলস অফিসার নিহত। পৌরসভার উদ্যোগে মণিরামপুর প্রেসক্লাব প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান। মণিরামপুরে হরিহর নদে ক্ষতিগ্রস্থ মাদ্রাসা ভবন রক্ষার্থে পাউবোর কাজ শুরু। কেশবপুর খেলাঘর-এর সম্মেলন প্রস্তুতি কমিটির আলোচনা সভা। কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত। ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে—-এটিএম কামরুল ইসলাম। চৌগাছায় সাহিত্য সমাহারের মাসিক সাহিত্য আলোচনা ও কবিতা পাঠ। কেশবপুরের হাসানপুরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন। পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়।

ফুলপুরে ১২-১৮ বছর বয়সী শিক্ষার্থীদের টিকা প্রদান কার্যক্রম-র শুভ উদ্বোধন

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৮ জানুয়ারী, ২০২২
  • ৪৮৩ বার পঠিত

ফুলপুরে ১২-১৮ বছর বয়সী শিক্ষার্থীদের টিকা প্রদান কার্যক্রম-র শুভ উদ্বোধন

মোঃ কামরুল ইসলাম খান ফুলপুর উপজেলা প্রতিনিধি
ময়মনসিংহের ফুলপুর পৌরসভায় আজ শনিবার সকাল ১১ ঘটিকায় ফুলপুর পৌরসভা কার্যালয়ে শিক্ষার্থীদের করোনা টিকা প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা নির্বাহী অফিস জনাব শীতেষ চন্দ্র সরকার, উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক সাবেক সফল ভাইস চেয়ারম্যান অধ্যাপক হাবিবুর রহমান হাবিব,পৌর মেয়র শশধর সেন,
ফুলপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন
আবাসিক মেডিকেল অফিসার, ফুলপুর স্বাস্থ্য কমপ্লেক্স, স্বাস্থ্যকর্মিগন, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় ডঃ প্রাণেশ চন্দ্র পণ্ডিত বলেন, ১২ থেকে ১৮ বছর বয়সী স্কুল শিক্ষার্থীদের জন্য নিবন্ধন কার্যক্রম উন্মুক্ত করা হয়েছে।এটা খুবই আনন্দের খবর। সুরক্ষা অ্যাপ এবং ওয়েবসাইটে জন্ম সনদ নম্বর দিয়ে এখন থেকে টিকার জন্য নিবন্ধন করা যাবে। যেসব শিক্ষার্থীদের টিকা দেওয়া হয়েছে তাদের ২ সপ্তাহ পর্যবেক্ষণ করা হবে। ধাপে ধাপে অন্যান্য জায়গায় স্কুল শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

মোঃকামরুল ইসলাম খান ফুলপুর উপজেলা প্রতিনিধি

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT