1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
পাটকেলঘাটায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একমি কোম্পানির সেলস অফিসার নিহত। পৌরসভার উদ্যোগে মণিরামপুর প্রেসক্লাব প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান। মণিরামপুরে হরিহর নদে ক্ষতিগ্রস্থ মাদ্রাসা ভবন রক্ষার্থে পাউবোর কাজ শুরু। কেশবপুর খেলাঘর-এর সম্মেলন প্রস্তুতি কমিটির আলোচনা সভা। কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত। ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে—-এটিএম কামরুল ইসলাম। চৌগাছায় সাহিত্য সমাহারের মাসিক সাহিত্য আলোচনা ও কবিতা পাঠ। কেশবপুরের হাসানপুরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন। পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়।

টাঙ্গাইলের মধুপুরে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত লাখো মানুষের ঢল

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৮ জানুয়ারী, ২০২২
  • ৫৭৯ বার পঠিত

টাঙ্গাইলের মধুপুরে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত লাখো মানুষের ঢল

আঃ হামিদ মধুপুর( টাঙ্গাইল) প্রতিনিধিঃ

ভিন্ন সংস্কৃতির আগ্রাসন কিংবা আধুনিকতার ছোঁয়া প্রতিনিয়তই পরিবর্তন সর্বত্র। তবে কিছু অকৃত্রিম উপলক্ষ থেকে যায় ভালবাসার কেন্দ্র। অন্তত গ্রাম বাংলার এমন আয়োজনের চিত্র দেখে অস্বীকার করার উপায় নেই। সভ্যতার অগ্রগতি আর পরিবর্তনের ছোঁয়ায় নিরেট পছন্দের কেন্দ্রে বিলুপ্তির পথে থাকা ঘোড় দৌড় প্রতিযোগিতা।
আবহমান বাংলার লোকজ এই ঐতিহ্য ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে টাঙ্গাইলের মধুপুরে। আকাশী বঙ্গবন্ধু ক্লাবের উদ্যোগে শুক্রবার ( ৭ জজানুয়ারী) বিকেলে মধুপুর পৌরশহরের আকাশী, দামপাড়া, চরপাড়া ও ভান্ডারগাতী গ্রামের মধ্যমাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মাঠের চারদিকে বসে লাখো মানুষ এই প্রতিযোগিতা উপভোগ করেন।
জানা যায়, প্রতিবছরই ওয়াল্টনের সহযোগিতায় আমন ধান কাটার পরপরই মধুপুর পৌরসভার ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের মধ্যখানের বিশালাকারের ময়দানে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ১৩তম এই ঘোড়দৌড়ে আগত লক্ষাধিক মানুষের পদচারণায় মুখরিত হয়ে উঠে পুরো এলাকা। আশপাশের রাস্তাগুলোতে যান ও জন স্রোতে পরিণত হয়। কয়েক কিলোমিটার এলাকার ওই মাঠের চারপাশ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
বিকেল ৫টার দিকে ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ এর একজিকিউটিভ পরিচালক এস এম জাহিদ হাসান প্রতিযোগিতার উদ্বোধন করেন। এর পরপরই জামালপুর, মাদারগঞ্জ, ময়মনসিংহ, সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলা থেকে আগত প্রতিযোগিরা তীরান্দাজ গতিতে ছুটতে থাকে। করতালি আর হৈ হোল্লোরের মধ্যেই ৭টি গ্রুপে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ১৩০জন প্রতিযোগি অংশ গ্রহণ করেন। এদের মধ্যে মাদারগঞ্জের নজরুল ইসলাম চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। অন্যান্য গ্রুপের মোট ৩০জন বিজয়ীকে পুরষ্কৃত করা হয়।
আব্দুল বারী বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু। বিশেষ অতিথি ছিলেন মধুপুর পৌরসভার মেয়ার সিদ্দিক হোসেন খান ওয়াল্টনের জনসংযোগ বিভাগের পরিচালক ফিরোজ আলম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট ইয়াকুব আলী, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, বঙ্গবন্ধু ক্লাবের সাধারন সম্পাদক মফিজুুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি সন্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মহসিনুল কবীর।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT