1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত। নগরীর ফিলিং স্টেশনগুলো জ্বালানি তেল শূন্য, রাতের আধারে অবৈধভাবে তেল বিক্রির হিড়িক। বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত। স্বাধীনতা দিবসে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা। মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাংবাদিক শ্রী মিশুক চন্দ্র ভূঁইয়ার পক্ষ থেকে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি। বিলাইছড়িতে গণহত্যা দিবস পালিত। নিধুরাম ভুঁইয়া বাড়িতে সার্বজনীন বাসন্তী পুজো ও বসন্ত উৎসব ২০২৬ নানা আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে। কয়রায় যথাযথ মর্যাদায় গণহত্যা দিবস পালন।  বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি কার্যক্রম শুরু, জমা লাখ টাকা বাধ্যতামূলক।

ধামইরহাটে হাড় কাঁপানো কনকনে শীত

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৮ জানুয়ারী, ২০২২
  • ১৮২ বার পঠিত

ধামইরহাটে হাড় কাঁপানো কনকনে শীত
সন্তোষ কুমার সাহা, ধামইরহাট ( নওগাঁ) প্রতিনিধি:- নওগাঁর ধামইরহাট উপজেলা উত্তরাঞ্চলের ভারত সীমান্তের কোলঘেঁষে অবস্থিত হওয়ায় হিমালয় পাহাড়ের হিমেল হাওয়ায় ধামইরহাটে হাড় কাঁপানো কনকনে শীত শুরু হয়েছে। শৈত্যপ্রবাহ আর ঘন কুয়াশার কবলে মানুষ। শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বুধবার (৫ জানুয়ারি২২) বেলা সাড়ে ১১টা পর্যন্ত সূর্যের দেখা মিলেনি। গত কয়েক দিন ধরে শীতের তীব্রতা বেড়ে চলেছে। শীতের তীব্রতা ও হিমেল হাওয়া বাড়তে শুরু করায় খেটে খাওয়া নিম্নআয়ের মানুষ কাজকর্মে যেতে না পেরে খুবই কষ্টে জীবন যাপন করছে। নেই কোন শীতবস্ত্র নেই কোন সাহায্য-সহযোগিতা। শিশু, বৃদ্ধ সহ সকলেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করছে।
উপজেলাবাসি মনে করছে এরকম আবহাওয়া আরও কিছুদিন থাকলে আগামী বোরো ধানের বীজতলা ও রবি শস্য ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
ধামইরহাটে ঠান্ডার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা গত এক সপ্তাহে ডায়রিয়া, নিউমোনিয়া, এজমা ও হৃদরোগ সহ শীতজনিত রোগে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে শিশুসহ অনেকেই।

সন্তোষ কুমার সাহা
ধামইরহাট, নওগাঁ

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT