1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম:
পাটকেলঘাটায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একমি কোম্পানির সেলস অফিসার নিহত। পৌরসভার উদ্যোগে মণিরামপুর প্রেসক্লাব প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান। মণিরামপুরে হরিহর নদে ক্ষতিগ্রস্থ মাদ্রাসা ভবন রক্ষার্থে পাউবোর কাজ শুরু। কেশবপুর খেলাঘর-এর সম্মেলন প্রস্তুতি কমিটির আলোচনা সভা। কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত। ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে—-এটিএম কামরুল ইসলাম। চৌগাছায় সাহিত্য সমাহারের মাসিক সাহিত্য আলোচনা ও কবিতা পাঠ। কেশবপুরের হাসানপুরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন। পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়।

হালুয়াঘাটে দুই গারো কিশোরী ধর্ষণ: প্রধান আসামী রিয়াদসহ গ্রেফতার-৬

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৮ জানুয়ারী, ২০২২
  • ২৪৫ বার পঠিত

হালুয়াঘাটে দুই গারো কিশোরী ধর্ষণ: প্রধান আসামী রিয়াদসহ গ্রেফতার-৬

মোঃ কামরুল ইসলাম খান ফুলপুর উপজেলা প্রতিনিধি
ময়মনসিংহের হালুয়াঘাটে আদিবাসী দুই স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার মূল আসামি সোলায়মান হোসেন রিয়াদসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪’র একটি দল ও ময়মনসিংহ গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। শনিবার সকালে র‌্যাব ও ডিবির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, গত ২৭ ডিসেম্বর ২০২১ তারিখ রাতে জেলার হালুয়াঘাট উপজেলার গাজীরভিটা ইউনিয়নের একটি গ্রামে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন দুই স্কুলছাত্রী। ভারতীয় সীমান্তবর্তী গ্রামটিতে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় আতঙ্কে আছে আদিবাসীরা।

পরে ২৯ ডিসেম্বর ২০২১ তারিখ পুলিশ নির্যাতিতদের বাড়িতে গিয়ে থানায় মামলা করতে পরামর্শ দেয়। ওই রাতেই ধর্ষণের শিকার স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে ১০ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় প্রধান আসামী করা হয় স্থানীয় প্রাক্তন ইউপি সদস্য আবদুল মান্নানের ছেলে সোলায়মান হোসেন রিয়াদকে।

এতে আরও আসামী করা হয়-কচুয়াকুড়া গ্রামের শহীদ মিয়ার ছেলে শরিফ (২০), আবদুল হামিদের ছেলে এজাহার হোসেন (২০), কাটাবাড়ি গ্রামের জামাল উদ্দিনের ছেলে রমজান আলী (২১), তালেব হোসেনের ছেলে কাউছার (২১) দুলাল মিয়ার ছেলে আছাদুল (১৯), মাহতাব উদ্দিনের ছেলে শরিফুল ইসলাম (২১), আবদুল মতিনের ছেলে মিজান (২২), মফিজুল ইসলামের ছেলে রুকন (২১) ও বকুল মিয়ার ছেলে মামুন (২০)।

ঘটনার পর থেকে অভিযুক্তদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে আন্দোলন করেন আদিবাসীরা। পরে শুক্রবার রাতে হালুয়াঘাট এলাকা থেকে প্রধান আসামি রিয়াদকে গ্রেপ্তার করে র‌্যাব। বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১৪’র অধিনায়ক উইং কমান্ডার মো. রোকনুজ্জামান।

গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর ও ময়মনসিংহের বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে আরও ৫ আসামীকে গ্রেপতার করে ময়মনসিংহ ডিবি পুলিশ।

গ্রেফতারকৃত আসামীরা হলেন-শরিফ মিয়া, মিজানুর রহমান, মো. মিয়া হোসেন, মো. রুকন মিয়া ও আবদুল হামিদ। এদের মধ্যে এজাহারভুক্ত আসামী ৪ জন এবং তদন্তে সম্পৃক্ততা পাওয়ায় আব্দুল হামিদকে গ্রেফতার করা হয়েছে।

ময়মনসিংহ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সফিকুল ইসলাম বলেন, দুই গারো কিশোরী সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৫ আসামীকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। আজ ০৮ জানুয়ারী ২০২২ তারিখ শনিবার দুপুরে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT