1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
নিসচা’র ডুমুরিয়ায় নবাগত শিক্ষার্থীদের ইভটিজিং ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা। মৌলিক চাহিদা পূরণে অগ্রাধিকার, ওয়ার্ডভিত্তিক উন্নয়নের প্রত্যয় পঞ্চম দিনের গণসংযোগে মাদকমুক্ত সমাজ ও মানুষের চাহিদা পূরণের কথা বললেন মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ। কালীগঞ্জ থানা কমিউনিটি পুলিশের বালক কাবাডি দল সেমি ফাইনালে। পাটকেলঘাটায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একমি কোম্পানির সেলস অফিসার নিহত। পৌরসভার উদ্যোগে মণিরামপুর প্রেসক্লাব প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান। মণিরামপুরে হরিহর নদে ক্ষতিগ্রস্থ মাদ্রাসা ভবন রক্ষার্থে পাউবোর কাজ শুরু। কেশবপুর খেলাঘর-এর সম্মেলন প্রস্তুতি কমিটির আলোচনা সভা। কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত। ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে—-এটিএম কামরুল ইসলাম। চৌগাছায় সাহিত্য সমাহারের মাসিক সাহিত্য আলোচনা ও কবিতা পাঠ।

শান্তি প্রতিষ্ঠায় নিরলস ভাবে কাজ করছে থানা পুলিশ : ওসি আব্দুল্লাহ আল মামুন

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ৩ জানুয়ারী, ২০২২
  • ৪৫১ বার পঠিত

শান্তি প্রতিষ্ঠায় নিরলস ভাবে কাজ করছে থানা পুলিশ : ওসি আব্দুল্লাহ আল মামুন

নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন, সন্ত্রাস, চাঁদাবাজ ও আধিপত্য বিস্তারকারীরা সমাজের শত্রু, দেশের শত্রু। সমাজের সচেতন মানুষকে সাথে নিয়ে সমাজে বিশৃংখলা সৃষ্টিকারীদের প্রতিহত করে শান্তি প্রতিষ্ঠায় নিরলস ভাবে কাজ করছে শাজাহানপুর থানা পুলিশ। এর ধারাবাহিকতায় বেতগাড়ী বাইপাস এলাকা থেকে সন্ত্রাস ও চাঁদাবাজদের শেকড় উপরে ফেলা হবে। বেতগাড়ী বাইপাস এলাকাকে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ এলাকা হিসেবে গড়ে তোলা হবে। সোমবার বিকেলে (৩ জানুয়ারি ২২) বেতগাড়ী বাইপাস মোড়ে কৈগাড়ী পুলিশ ফাঁড়ি আয়োজিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

কৈগাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ সৈকত হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া পৌরসভার ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব আল মামুন, শাজাহানপুর থানা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব সাজেদুর রহমান সবুজ। বাহালুল ইসলাম মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শ্রমিক নেতা শাজাহান আলী, আব্দুর রাজ্জাক, সন্ত্রাসীদের নির্যাতনের শিকার হোসেন আলীর মা হাসনা বেগম, বোন রুমা আক্তার প্রমুখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT