1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে কয়রায় ১৬ দিনের কর্মসূচী শুরু। কয়রায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালন উপলক্ষে  আলোচনা সভা। কেশবপুরে প্রাণীসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। কেশবপুরের উজ্জ্বল স্মৃতি সংসদ একের পর এক মানবিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কয়রায় বিএনপির মোটর সাইকেল শোডাউন। কয়রায় জেজেএসের ইআরসিসি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের সমাপনী কর্মশালা। সারাদেশে আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল। কেশবপুরে নারীদের জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে ভায়া ক্যাম্প। বিলাইছড়িতে  ৪ অসহায় পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা। ডিএনএ টেস্টে প্রমাণিত হলো প্রতিবন্ধী তরুণীর সন্তানের পিতা আব্দুর রহমান।

শিরোনাম:- ★আজব মানুষ★

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১
  • ২৮৯৮ বার পঠিত

কলমে: তুষার কান্তি দত্ত.

তাং ২২-১২-২১

মানুষ বড়ই আজব প্রাণী,
হঠাৎ করেই যায়না চেনা।
একটু আলামত তখনই পাবে,
করবে যখন লেনা দেনা।

কথায় যদি মিল না থাকে ,
যদি চলে আঁকে বাঁকে,
ঠকিয়ে দেবে চলার ফাঁকে।
সরলতায় স্বার্থ নিয়ে,
বিশ্বাসে আঘাত করে,
ফেলবে তোমায় খাদে।

মিষ্টি কথায় মন ভুলিয়ে,
হাসিমুখে কদর করিয়ে,
কেড়ে নিবে ধন।

ঘাত প্রতিঘাত, আঘাত পেয়ে,
অর্থকড়ি ধ্বংস করে,
তারপর বুঝবে তার মন।

নিত্য নতুন স্বপ্ন দিয়ে,
পিতার মতো উজার করে,
বাসবে প্রথম ভালো।

তন্দ্রাচ্ছন্ন মায়াজালে,
লোহার উপর পোলাদ মেরে,
মারবে বুকে শেল।
জান জীবন ধ্বংস করে,
অর্থকড়ি লুট করে,
খাটাবে তোমায় জেল।

আজব মানুষ চিনতে গেলে,
অর্থ জীবন ধ্বংস হবে,
হুট করেই বুঝবে না তার মন।
সরল মনে গরল মানুষ,
বুঝবে যেদিন সব ঘুচিয়ে,
থাকবেনা তখন যৌবন।

পৃথিবীতে নিঃশ্ব যারা,
সারাটি জীবন ঠকেছে তারা,
বুঝিনি মানুষের মন,

ঠকতে ঠকতে গড়িয়েছে জীবন,
হারিয়েছে তাদের মুল্যবান যৌবন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT