1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে ভূমি কর্মকর্তার নির্দেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে বাঁশের খুঁটি স্থাপনের অভিযোগ। কেশবপুরে সাংবাদিক রাজিব চৌধুরীর স্ত্রী সুচিত্রা মালাকর এর পরলোকগমন। খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের পূজা মণ্ডপ পরিদর্শণ। শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ। বিজয় দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হলো শারদীয় দুর্গোৎসব -২০২৬। বিলাইছড়িতে রাইংখ্যং নদীতে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রতিমা বিসর্জনে মিলনমেলা। কেশবপুরে বিএনপি নেতা মাহবুবুর রহমান মল্লিকের ৮ পূজামণ্ডপ পরিদর্শন। ‎ কয়রায় জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন। দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস।

ডুমুরিয়া উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান পদে সরদার আব্দুল গণি পুনরায় নির্বাচিত হয়েছেন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
  • ২৪৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি।

ডুমুরিয়া উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান পদে সরদার আব্দুল গণি পুনরায় নির্বাচিত হয়েছেন।
গতকাল ৯ ডিসেম্বর সকাল ১০ ঘটিকায় উপজেলার বিআরডিবি মিলনায়তনে উপজেলা সমবায় অফিসার সরদার জাহিদুর রহমানের পরিচালনায় নির্বাচন কার্যক্রম শুরু হয়।এ সময় সকল সমবায় সমিতির প্রতিনিধিদের উপস্থিতিতে চেয়ারম্যান পদ সহ মোট ৮ টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।নির্বাচনে বিনা – প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান সরদার আব্দুল গণি’কে সর্ব সম্মতিক্রমে আবারও চেয়ারম্যান নির্বাচিত করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন ভাইস চেয়ারম্যান যশোর আলী শেখ,পরিচালক পবিত্র মন্ডল , শেখ আনিচুর রহমান,রিতিকা মন্ডল,চিন্ময় মিস্ত্রি,প্রভাষ চন্দ্র সাহা ও স্বপন মন্ডল।
এ সময় আরও উপস্থিত ছিলেন,উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মিসেস নিসা,সহকারী পল্লী উন্নয়ন অফিসার আমজাদ হোসেন,জুনিয়র অফিসার নাসরিন সুলতানা,পরিদর্শক শাহাজালাল মোড়ল,মশিউর রহমান,রথিন তরফদার,হিসাব সহকারী অনুপ চক্রবর্তী।উল্লেখ্য যে,সরদার আব্দুল গণি চতুর্থ বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হলেন।এছাড়া তিনি বর্তমানে উপজেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ও শোভনা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT