1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। সাগরদাঁড়িতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা। বিলাইছড়িতে আশিকার অবহিতকরণ সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ। কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা খোকন-এঁর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। কেশবপুরে শাহেদা-জবেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে জার্সি বিতরণ। কেশবপুরে চারুপীঠের শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ।

ফুলপুরে হানাদার মুক্ত দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
  • ২২৭ বার পঠিত

মোঃ কামরুল ইসলাম খান ফুলপুর উপজেলা প্রতিনিধি ।

ময়মনসিংহের ফুলপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) যথাযোগ্য পর্যাদায় “ফুলপুর হানাদার মুক্ত দিবস” পালিত হয়েছে।
এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালী শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালীতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ অংশ গ্রহণ করেন।র‌্যালীতে নেতৃত্ব দেন উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেল, উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মোহাম্মদ হাবিবুর রহমান, ওসি আব্দুল্লাহ আল মামুন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার প্রমুখ। র‌্যালী শেষে উপজেলা পরিষদ চত্বরে ফুলপুর হানাদার মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকারের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেল, পৌর মেয়র শশধর সেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মোহাম্মদ হাবিবুর রহমান, ফুলপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, পৌর আওয়ামীলীগের সভাপতি খলিলুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভিন লাকি, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম রতন, হানিফ শাহ, বিজয়, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি এটিএম মনিরুল হাসান টিটু, উপজেলা সেচ্চাসেবকলীগের সভাপতি তানজিল আহমেদ, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান ‘বঙ্গবন্ধু সৈনিকলীগের আমজাদ হোসেন, হাবিবুর রহমান মড়ল, সাংবাদিক এ টি এম রবিউল করিম নূরুল আমিন,আব্দুল মান্নান,কামরুল খান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

এর আগে ফুলপুর মুক্ত দিবসে ঠাকুরবাখাই বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT