1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে ভূমি কর্মকর্তার নির্দেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে বাঁশের খুঁটি স্থাপনের অভিযোগ। কেশবপুরে সাংবাদিক রাজিব চৌধুরীর স্ত্রী সুচিত্রা মালাকর এর পরলোকগমন। খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের পূজা মণ্ডপ পরিদর্শণ। শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ। বিজয় দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হলো শারদীয় দুর্গোৎসব -২০২৬। বিলাইছড়িতে রাইংখ্যং নদীতে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রতিমা বিসর্জনে মিলনমেলা। কেশবপুরে বিএনপি নেতা মাহবুবুর রহমান মল্লিকের ৮ পূজামণ্ডপ পরিদর্শন। ‎ কয়রায় জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন। দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস।

নবাবগঞ্জে আর্ন্তজাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
  • ২০৩ বার পঠিত

মোঃ মামুনুর রশিদ, নবাবগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি।
“দুর্নীতিকে না বলুন আপনার অধিকার, আপনার দায়িত্ব” প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে নানা কর্মসুচীর মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন, মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে নবাবগঞ্জ কেন্দ্রীয় স্মৃতিসৌধ চত্বরে এসে শেষ হয়। সেখানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি ফরহাদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম, সহকারী কমিশনার(ভুমি) কামরুজ্জামান সরকার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পারুল বেগম, উপজেলা সমাজ সেবা অফিসার শুভ্র প্রকাশ চক্রবর্তী, থানার উপ-পুলিশ পরিদর্শক আখতারুজ্জামান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ আল আলিমুল রাজি, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার দবিরুল ইসলাম সহ আরও অনেকেই বক্তব্য রাখেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT