1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে ভূমি কর্মকর্তার নির্দেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে বাঁশের খুঁটি স্থাপনের অভিযোগ। কেশবপুরে সাংবাদিক রাজিব চৌধুরীর স্ত্রী সুচিত্রা মালাকর এর পরলোকগমন। খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের পূজা মণ্ডপ পরিদর্শণ। শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ। বিজয় দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হলো শারদীয় দুর্গোৎসব -২০২৬। বিলাইছড়িতে রাইংখ্যং নদীতে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রতিমা বিসর্জনে মিলনমেলা। কেশবপুরে বিএনপি নেতা মাহবুবুর রহমান মল্লিকের ৮ পূজামণ্ডপ পরিদর্শন। ‎ কয়রায় জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন। দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস।

লালমনিরহাটে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক ওরিয়েন্টেশন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
  • ১৯৩ বার পঠিত

মোঃ মাসুদ রানা রাশেদ:

লালমনিরহাটে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিকেল ৩টায় সিভিল সার্জন লালমনিরহাট এর সভা কক্ষে সিভিল সার্জন লালমনিরহাটের আয়োজনে জাতীয় পুষ্টি সেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এ সাংবাদিক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

লালমনিরহাট সিভিল সার্জন ডাঃ নির্মলেন্দু রায় এর সভাপতিত্বে বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা তথ্য অফিসার মামুনুর রশিদ, ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন সিভিল সার্জন অফিস লালমনিরহাটের সহঃ প্রধান পরিসংখ্যান কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান। এ সময় সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদসহ লালমনিরহাট জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রোনিক্স মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

ওরিয়েন্টেশনে সাংবাদিকদের জানানো হয়, ভিটামিন এ প্লাস ক্যাস্পেইন আগামী ১১ ডিসেম্বর থেকে ৪দিন ব্যাপী অনুষ্ঠিত হবে।

লালমনিরহাট জেলার ৫টি উপজেলা ও ২টি পৌরসভায় মোট স্থায়ী ৬টি ও অস্থায়ী ১হাজার ১শত ২০টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুর সংখ্যা লক্ষ্যমাত্রা ২০হাজার ৫শত, ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা লক্ষ্যমাত্রা ২লক্ষ, ৬ থেকে ১১মাস বয়সী প্রতিবন্ধী শিশুর সংখ্যা লক্ষ্যমাত্রা ৫৩জন, ১২ থেকে ৫৯ মাস বয়সী প্রতিবন্ধী শিশুর সংখ্যা লক্ষ্যমাত্রা ৩শত ২০জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT