1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম:
পাঁজিয়া ইউনিয়নে অবহেলিত রাস্তাটির উন্নয়ন, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর। ৭ বছর আগে কেনা জমিতে বাড়ি নির্মাণে বাধা, তদন্তে সরকারি জমি দখলের প্রমাণ মেলেনি। কয়রায় ৩০ কেজি ওজনের সামুদ্রিক কচ্ছপ উদ্ধার, অতপর নদীতে অবমুক্ত । ঘোগা ইউনিয়ন যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহাঙ্গীর আলম। বিলাইছড়িতে আশ্রয় কেন্দ্র পরিদর্শনে ইউএনও মো. জাকির হোসেন । শ্যামনগর ও কয়রার যাতায়াতের গোবরা হার্বোরিং ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান। বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতির উদ্যোগে যশোরে কর্মবিরতি। কেশবপুরে সদ্য খনন করা নদীর পাড় ধসে পড়ায় বাসিন্দাদের দুর্ভোগ। টানা বর্ষণে ফারুয়া ইউনিয়ন প্লাবিত। কেশবপুরে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই নারীসহ ১১ আসামি গ্রেফতার।

নেত্রকোণা হানাদার মুক্ত দিবস পালিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
  • ১৫২ বার পঠিত

শামীম তালুকদার, ময়মনসিংহ থেকে।

৯ ডিসেম্বর, নেত্রকোণা হানাদার মুক্ত দিবস। জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে নানা কর্মসূচীতে পালিত হচ্ছে দিবসটি। একাত্তরের এই দিনে জেলা শহরের কৃষি ফার্ম এলাকায় মুক্তিযোদ্ধা ও পাক-সেনাদের মধ্যে সন্মুখ যুদ্ধে হানাদার বাহিনী পিছু হঠে, মুক্ত হয় নেত্রকোণা।এ যুদ্ধে মুক্তিযোদ্ধা আবু খা, আব্দুর রশিদ ও আব্দুস সাত্তার শহীদ হন।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে জেলা কালেক্টরেট প্রাঙ্গণে ভাস্কর্য প্রজন্ম শপথ ও স্মৃতি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবিবা রহমান শেফালী, জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান,জেলাপরিযদ চেয়ারম্যান
বাবু প্রশান্ত কুমার রায় , নেত্রকোণা পৌর মেয়র আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল , জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন, নেত্রকোনা জেলা প্রেসক্লাব সম্পাদক এম,মুখলেছুর রহমান খান, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠন ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT