1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে ভূমি কর্মকর্তার নির্দেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে বাঁশের খুঁটি স্থাপনের অভিযোগ। কেশবপুরে সাংবাদিক রাজিব চৌধুরীর স্ত্রী সুচিত্রা মালাকর এর পরলোকগমন। খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের পূজা মণ্ডপ পরিদর্শণ। শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ। বিজয় দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হলো শারদীয় দুর্গোৎসব -২০২৬। বিলাইছড়িতে রাইংখ্যং নদীতে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রতিমা বিসর্জনে মিলনমেলা। কেশবপুরে বিএনপি নেতা মাহবুবুর রহমান মল্লিকের ৮ পূজামণ্ডপ পরিদর্শন। ‎ কয়রায় জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন। দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস।

রংপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
  • ২০৯ বার পঠিত

রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধিঃ

আপনার অধিকার, আপনার দায়িত্ব : দুর্নীতিকে না বলুন’প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় উত্তরের বিভাগীয় নগরী রংপুরেও উদযাপিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। রংপুর জেলা প্রশাসন ও রংপুর দুর্নীতি দমন কমিশনের (দুদক) উদ্যোগে এবং সচেতন নাগরিক কমিটি (সনাক) ও টিআইবি’র সহযোগিতায় নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) সকালে রংপুর টাউন হল প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশন এবং জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়।
টাউন হলের সামনে প্রধান সড়কের পাশে দুর্নীতিবিরোধী এক মানববন্ধনের আয়োজন করা হয় এবং মানববন্ধন শেষে টাউন হলে এক আলোচনা সভার আয়োজন করা হয়। রংপুরের জেলা প্রশাসক মো. আসিফ আহসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রংপুরের বিভাগীয় কমিশনার মো. আবদুল ওয়াহাব ভূঞা বলেন, উন্নত দেশের স্বপ্ন পূরণের লক্ষ্যে দুর্নীতি একটি প্রধান বাধা, এ বাধা অতিক্রম করতে আমাদের সকলকে একসাথে দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে হবে। বিশেষ অতিথির বক্তব্য দেন রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভাট্টাচার্য্য, রংপুর মেট্রোপলিটনের কমিশনার মোহা: আবদুল আলীম মাহমুদ, রংপুর বিভাগের দুদকের পরিচালক মো. আব্দুল করিম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)’র সভাপতি সুশান্ত চন্দ্র খা, সচেতন নাগরিক কমিটি (সনাক), রংপুরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সদরুল আলম দুলু।
সভায় স্বাগত বক্তব্য রাখেন দুদক-সমন্বিত জেলা কার্যালয়, রংপুরের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন। এ সময় সংক্ষিপ্ত পরিসরে দুর্নীতিবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT