1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম:
পাঁজিয়া ইউনিয়নে অবহেলিত রাস্তাটির উন্নয়ন, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর। ৭ বছর আগে কেনা জমিতে বাড়ি নির্মাণে বাধা, তদন্তে সরকারি জমি দখলের প্রমাণ মেলেনি। কয়রায় ৩০ কেজি ওজনের সামুদ্রিক কচ্ছপ উদ্ধার, অতপর নদীতে অবমুক্ত । ঘোগা ইউনিয়ন যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহাঙ্গীর আলম। বিলাইছড়িতে আশ্রয় কেন্দ্র পরিদর্শনে ইউএনও মো. জাকির হোসেন । শ্যামনগর ও কয়রার যাতায়াতের গোবরা হার্বোরিং ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান। বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতির উদ্যোগে যশোরে কর্মবিরতি। কেশবপুরে সদ্য খনন করা নদীর পাড় ধসে পড়ায় বাসিন্দাদের দুর্ভোগ। টানা বর্ষণে ফারুয়া ইউনিয়ন প্লাবিত। কেশবপুরে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই নারীসহ ১১ আসামি গ্রেফতার।

কালিয়ায় গৃহবধুর অপমৃত্যু মামলার ৫ মাস পর হত্যা মামলা দায়ের! আটক ৩।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
  • ১৪৯ বার পঠিত

মোঃ হাচিবুর রহমান,নড়াইল প্রতিনিধিঃ

 

নড়াইলের নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের টোনা গ্রামে রেহানা বেগম নামে এক গৃহবধুর অপমৃত্যুর মামলা দায়ের এর ৫ মাস পরে হত্যা মামলা দায়ের করেছেন নিহতের ভাই মোঃ আল আমিন মীর। চলতি বছরের ১ লা জুলাই নিহত রেহানার স্বামী নজরুল ইসলাম তার ভাইকে ফোন করে জানায় তার বোন আত্মহত্যা করেছে। কিন্তু নিহতের পরিবার সেটা মেনে নিতে পারেনি। কারন রেহানার স্বামী নজরুল ইসলাম প্রায়ই যৌতুকের দাবিতে তার ওপর নির্যাতন করত। দীর্ঘ ৫ মাস পর ৭ ডিসেম্বর (মঙ্গলবার) পোষ্টমর্টেম রিপোর্টে জানা যায়, রেহানাকে নির্যাতন ও শ্বাসরোধ করে হত্যা করা করা হয়েছে। এ ঘটনায় ৮ ডিসেম্বর (বুধবার) নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১-ক/৩০ ধারায় নিহতের ভাই বাদী হয়ে রেহানার স্বামীসহ ৫ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলা নং-৩। আসামীরা হলেন টোনা গ্রামের গোলাম নবীর ছেলে ও নিহত রেহার স্বামী মোঃ নজরুল ইসলাম (৩৯), নাইমুল ইসলাম (৩৫), নুর আলম (৩২), নাইমুল ইসলামের স্ত্রী তহমিনা খাতুন এবং একই গ্রামের কবির হোসেনের স্ত্রী নুরজাহান (৩৮)। মৃত রেহানা বেগম খুলনা জেলার দিঘলিয়া থানার সোনাকুড় গ্রামের মৃত হেমায়েত মীরের মেয়ে।

এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১ লা আগষ্ট টোনা গ্রামের গোলাম নবীর ছেলে মোঃ নজরুল ইসলামের সহিত খুলনা জেলার দিঘলিয়া থানার সোনাকুড় গ্রামের মৃত হেমায়েত মীরের মেয়ে রেহানার ইসলামী শরিয়ত মোতাবেক বিবাহ হয়। বিবাহ পরবর্তীতে যৌতুকের দাবিতে নজরুল রেহানাকে প্রায়ই শারীরিক ও মানষিকভাবে নির্যাতন করতো। ঘটনার দিন চলতি বছরের ১লা জুলাই সকালে রেহানা তার ভাইকে ফোন করে তার ওপর ঘটে যাওয়া নির্যাতনের খবর দেয় এবং ওই দিনই রেহানার স্বামী নজরুল ইসলাম বিকাল সাড়ে ৫ টায় তার শশুর বাড়ী ফোন করে জানায় রেহানা আত্মহত্যা করেছে। তাদের ঘরে খাদিজা নামে ১০ মাসের একটি কন্যা সন্তান রয়েছে।

এ বিষয়ে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ রোকসানা খাতুন বলেন,পোষ্টমর্টেম রিপোর্টের যানা যায় নিহত রেহানাকে নির্যাতন করে মেরে ফেলা হয়।তাই নিহত রেহানার ভাই বাদি হয়ে ৫ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছেন এবং ৩ জনকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT