1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। সাগরদাঁড়িতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা। বিলাইছড়িতে আশিকার অবহিতকরণ সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ। কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা খোকন-এঁর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। কেশবপুরে শাহেদা-জবেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে জার্সি বিতরণ। কেশবপুরে চারুপীঠের শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ।

আমতলী পৌর শহরে ২ ব্যবসা প্রতিষ্ঠানে দুর্র্ধষ চুরি!

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১
  • ২৩২ বার পঠিত

 

মাইনুল ইসলাম রাজু

আমতলী (বরগুনা) প্রতিনিধি।

বরগুনার আমতলী পৌরসভার ৭নং ওয়ার্ডের হাসপাতাল সড়কে ২টি ব্যবসা প্রতিষ্ঠানে দুর্র্ধষ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত গভীর রাতে কোন এক সময় সংবদ্ধ চোরের দল ফোরকান মিয়ার মুসুল্লী অটো হাউস ও নিতাই কুন্ডুর এসবি ট্রের্ডাস নামে মুদি দোকানের কেচিগেট ও স্যাটারের তালা কেঁটে ভিতরে প্রবেশ করে ব্যাটারী, নগদ টাকা ও সিগারেট চুরি করে নিয়ে যায়।

 

মুসুল্লী অটো হাউস মোঃ ফোরকান মিয়া জানায়, তিনি গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ৯টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। আজ (বুধবার) সকালে দোকানের কেচি গেট ও স্যাটার খোলা দেখে প্রতিবেশী ব্যবসায়ীরা তাকে সংবাদ দেয়। তিনি এসে দেখেন তার দোকানের মধ্য বিক্রির জন্য মজুদ করে রাখা অটোরিক্সার ১৬০ পিচ ছোট-বড় সাইজের প্যাকেটজাত ব্যাটারী চোরের চুরি করে নিয়ে গেছে। যার আনুমানিক মূল্য ১৫ থেকে ১৬ লক্ষ টাকা।

 

অপরদিকে একই সময় চোরের দল ওই ব্যবসা প্রতিষ্ঠানের পাশে মুদি দোকানের সাটারের তালা কেঁটে নিতাই কুন্ডুর এসবি ট্রের্ডাস নামে মুদি দোকানের মধ্যে ঢুকে ক্যাশ ভেঙ্গে নগদ ১৫ হাজার টাকাসহ ৭০ থেকে ৮০ হাজার টাকা মূল্যের কয়েক কার্টন বিভিন্ন ব্রান্ডের সিগারেট চুরি করে নিয়ে গেছে বলে মালিক নিতাই কুন্ডু জানায়।

 

সংবাদ পেয়ে আজ সকালে আমতলী থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ধারণা করা হচ্ছে সংবদ্ধ চোরের দল গাড়ীযোগে ওই দুই দোকানে চুরির ঘটনা ঘটিয়ে চলে গেছে।

 

এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান মুঠোফোনে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। অভিযোগ পেয়েছি, বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT