1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। সাগরদাঁড়িতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা। বিলাইছড়িতে আশিকার অবহিতকরণ সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ। কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা খোকন-এঁর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। কেশবপুরে শাহেদা-জবেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে জার্সি বিতরণ। কেশবপুরে চারুপীঠের শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ।

পাতাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হচ্ছেন নুরুল আলম ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১
  • ২০১ বার পঠিত

মোঃ মোজাম্মেল হোসাইন

রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধি ।

 

খাগড়াছড়ির রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী নুরুল আলম বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হতে যাচ্ছেন।

রামগড় উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, তফসিল অনুযায়ী চতুর্থধাপের চলমান ইউপি নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে পাতাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মনিন্দ্র ত্রিপুরা,বরুণ বিকাশ রোয়াজা ও অংসালা মারমা তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নেন। রামগড় উপজেলা নির্বাচন কর্মকর্তা দেবাশীষ দাশ বলেন,চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করার কারণে নুরুল আলম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে পারেন। তিনি আরও বলেন, ইউপি নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রশাসন সর্বাত্মক চেষ্টা করছে।তাই সকল প্রার্থী ও ভোটারদের নির্বাচনী আচরণ বিধি মেনে চলে প্রশাসনকে সহযোগীতা করার আহবান জানান তিনি।নির্বাচন অফিস সূত্রে জানা যায়,পাতাছড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে১৩ জন সংরক্ষিত নারী সদস্য ২৯ জন পুরুষ সদস্য অংশ নিয়েছে। এই ইউনিয়নের ১০ হাজার ১শ৭০ জন ভোটার ২৬ শে ডিসেম্বর তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT