1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
পাঁজিয়া ইউনিয়নে অবহেলিত রাস্তাটির উন্নয়ন, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর। ৭ বছর আগে কেনা জমিতে বাড়ি নির্মাণে বাধা, তদন্তে সরকারি জমি দখলের প্রমাণ মেলেনি। কয়রায় ৩০ কেজি ওজনের সামুদ্রিক কচ্ছপ উদ্ধার, অতপর নদীতে অবমুক্ত । ঘোগা ইউনিয়ন যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহাঙ্গীর আলম। বিলাইছড়িতে আশ্রয় কেন্দ্র পরিদর্শনে ইউএনও মো. জাকির হোসেন । শ্যামনগর ও কয়রার যাতায়াতের গোবরা হার্বোরিং ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান। বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতির উদ্যোগে যশোরে কর্মবিরতি। কেশবপুরে সদ্য খনন করা নদীর পাড় ধসে পড়ায় বাসিন্দাদের দুর্ভোগ। টানা বর্ষণে ফারুয়া ইউনিয়ন প্লাবিত। কেশবপুরে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই নারীসহ ১১ আসামি গ্রেফতার।

তানোরে আদিবাসীদের কবরস্থান দখলের অভিযোগ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১
  • ১৬৫ বার পঠিত

তানোর(রাজশাহী)প্রতিন­িধিঃ

 

রাজশাহীর তানোরে আদিবাসী সম্প্রদায়ের কবরস্থান জবরদখল করে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। তানোরের বাধাঁইড় ইউপির একান্নপুর মৌজার জোজোটোলা কবরস্থান দখলের ঘটনা ঘটেছে। স্থানীয় আদিবাসিরা জানান, সল্লাপাড়া গ্রামের দুরুল হুদার পাকা ফ্ল্যাট বাড়ি থাকার পরেও ওই কবরস্থান জবরদখল করে সেখানে তার পুত্র সুমন আলীকে বাড়ি করে দিয়েছে।

 

জানা গেছে,উপজেলার বাঁধাইড় ইউপির জেল নম্বর ৪০ একান্নপুর গোয়ালপাড়া, খতিয়ান নম্বর ২১৭, হাল দাগ নম্বর ১২৩৬, শ্রেণী ভিটা ও কবরস্থানসহ পরিমাণ ২ একর ৮৮ শতক এবং খতিয়ান নম্বর ২১৭, দাগ নম্বর ১২৩৩ শ্রেণী ভিটা, পরিমাণ ২১ শতক মোট ৩ একর ১০ শতক

 

সম্পত্তি রয়েছে। স্থানীয় অধিবাসীরা

 

জানায়, এখানে প্রায় ৫০টি আদিবাসি পরিবারের বসতী ছিল। কিন্ত্ত স্বাধীনতা যুদ্ধের সময় আদিবাসি পরিবারগুলো এলাকা ছাড়া হয়। দীর্ঘদিন এসব সম্পত্তি পরিত্যক্ত ছিল। এদিকে এসব সম্পত্তির দখল নিতে একটি ভুমিগ্রাসী চক্রের যোগসাজশে দুরুল হুদা সেখানে টিনের ঘর নির্মাণ করে তার পুত্র সুমন আলীকে দিয়েছে এবং দুটি ছোট পুকুর দখল করেছে।

 

এসব সম্পত্তির উপর আদালতে ১৪৪ ধারা মামলা চলমান রয়েছে। কিন্ত্তু গত ৫ ডিসেম্বর রোববার দিবাগত রাতে দুরুল হুদা তার পুত্র সুমন আলী ও এরশাদ আলী আদালতের আদেশ লঙ্ঘন করে সেখানে লাউ, কুমড়াসহ বিভিন্ন গাছ লাগিয়েছে। এঘটনায় চরম উত্তেজনা বিরাজ করছে।আদিবাসীরা সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন। এবিষয়ে জানতে চাইলে দুরুল হুদা, সুমন ও এরশাদ এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের কেনা জমি এখন আদিবাসীরা জোরপুর্বক দখলের চেস্টা করছে।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT