1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
পাঁজিয়া ইউনিয়নে অবহেলিত রাস্তাটির উন্নয়ন, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর। ৭ বছর আগে কেনা জমিতে বাড়ি নির্মাণে বাধা, তদন্তে সরকারি জমি দখলের প্রমাণ মেলেনি। কয়রায় ৩০ কেজি ওজনের সামুদ্রিক কচ্ছপ উদ্ধার, অতপর নদীতে অবমুক্ত । ঘোগা ইউনিয়ন যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহাঙ্গীর আলম। বিলাইছড়িতে আশ্রয় কেন্দ্র পরিদর্শনে ইউএনও মো. জাকির হোসেন । শ্যামনগর ও কয়রার যাতায়াতের গোবরা হার্বোরিং ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান। বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতির উদ্যোগে যশোরে কর্মবিরতি। কেশবপুরে সদ্য খনন করা নদীর পাড় ধসে পড়ায় বাসিন্দাদের দুর্ভোগ। টানা বর্ষণে ফারুয়া ইউনিয়ন প্লাবিত। কেশবপুরে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই নারীসহ ১১ আসামি গ্রেফতার।

আত্রাইয়ে ইউপি নির্বাচন  প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ সম্পন্ন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১
  • ১৮২ বার পঠিত

আল আমিন মিলন, আত্রাই,প্রতিনিধি:

 

নওগাঁর আত্রাইয়ে চতুর্থ ধাপে আগামী ২৬ ডিসেম্বর উপজেলার ৮টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। ঘোষিত তপশীল অনুযায়ী মঙ্গলবার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দের দিন ধার্য্য ছিলো।

 

এদিন সকাল থেকে প্রার্থীরা তাদের ভোটার-সমর্থক নিয়ে রির্টানিং অফিসারের কার্যালয়ে আসেন। রির্টানিং অফিসার একে একে সমঝোতা এবং লটারির মাধ্যমে প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন।

 

এসময় প্রার্থীদের আচরন বিধি মেনে চলতে আহবান জানিয়ে শুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানে কমিশন কাজ করে যাচ্ছেন বলে জানান উপজেলা নির্বাচন অফিসার শাহ মো: আবুল কালাম আজাদ।

 

প্রতীক প্রাপ্ত চেয়ারম্যান প্রার্থীগন হলেন, ১ নং শাহাগোলা ইউনিয়নে শামসুন নাহার (নৌকা), এসএম মামুনুর রশিদ (ঢোল), সাজেদুর রহমান (মোটর সাইকেল),এসএম মোয়াজ্জেম (চশমা), আলা উদ্দিন (ঘোড়া), আহমাদুল্লাহ (হাতপাখা), জয়নুল হক (আনারস)।

 

২ নং ভোঁপাড়া ইউনিয়নে নাজিম উদ্দিন মন্ডল (নৌকা), জান বকস সরদার (আনারস), মঞ্জুরুল আলম মোল্লা (মোটর সাইকেল)।

 

৩ নং আহসানগঞ্জ ইউনিয়নে আক্কাছ আলী প্রামানিক (নৌকা), শেখ মো. মঞ্জুরুল আলম (আনারস) সোহরাব মোল্লা (হাতপাখা)।

 

৪ নং পাঁচুপুর ইউনিয়নে আফছার প্রামানিক (নৌকা), খবিরুল ইসলাম (চশমা), নিয়ামত আলী বাবু (আনারস),আল মুক্তার (ঘোড়া),আব্দুল মুমিন (হাতপাখা),ময়েন উদ্দিন আহমদ (মোটর সাইকেল)।

 

৫ নং বিশা ইউনিয়নে মান্নান মোল্লা (নৌকা), তোফাজ্জল হোসেন খান (ঘোড়া), আসাদুজ্জামান আসাদ (মোটর সাইকেল), ইসমাইল হোসেন (রজনীগন্ধা),আব্দুল জব্বার (আনারস)।

 

৬নং মনিয়ারি ইউনিয়নে খায়রুল ইসলাম (নৌকা), সম্রাট হোসেন (মোটর সাইকেল), মাসুম রানা (ঘোড়া),হাসান সারোয়ার প্রামানিক (হাতপাখা)।

 

৭ নং কালিকাপুর ইউনিয়নে নাজমুল হক প্রামানিক (নৌকা), আলা উদ্দিন মন্ডল (মোটর সাইকেল), আলম সরদার (আনারস), আব্দুল হাকিম সরদার (ঘোড়া)।

 

৮নং হাটকালুপাড়া ইউনিয়নে জহুরুল ইসলাম (চশমা), এলতাছ উদ্দিন সরকার (ঘোড়া), সিদ্দিকুর রহমান (টেবিল ফ্যান), আকরাম হোসেন সরদার (অটোরিক্্রা), আফজাল হোসেন(মোটর সাইকেল) আব্দুস শুকুর সরদার (আনারস)।

 

এছারা ৭২ টি ওয়ার্ডে সাধারন ৩১৮ সংরক্ষিত ৯০ জন সদস্যের মাঝেও প্রতীক বরাদ্দ দেয়া হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT