1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
পাঁজিয়া ইউনিয়নে অবহেলিত রাস্তাটির উন্নয়ন, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর। ৭ বছর আগে কেনা জমিতে বাড়ি নির্মাণে বাধা, তদন্তে সরকারি জমি দখলের প্রমাণ মেলেনি। কয়রায় ৩০ কেজি ওজনের সামুদ্রিক কচ্ছপ উদ্ধার, অতপর নদীতে অবমুক্ত । ঘোগা ইউনিয়ন যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহাঙ্গীর আলম। বিলাইছড়িতে আশ্রয় কেন্দ্র পরিদর্শনে ইউএনও মো. জাকির হোসেন । শ্যামনগর ও কয়রার যাতায়াতের গোবরা হার্বোরিং ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান। বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতির উদ্যোগে যশোরে কর্মবিরতি। কেশবপুরে সদ্য খনন করা নদীর পাড় ধসে পড়ায় বাসিন্দাদের দুর্ভোগ। টানা বর্ষণে ফারুয়া ইউনিয়ন প্লাবিত। কেশবপুরে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই নারীসহ ১১ আসামি গ্রেফতার।

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন দু’উপজেলায় খাওয়ানো হবে ৩৬ হাজার ২০০ শিশুকে উচ্চ ক্ষমতা সম্পন্ন ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল!

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১
  • ২১৩ বার পঠিত

 

মাইনুল ইসলাম রাজু

আমতলী (বরগুনা) প্রতিনিধি।

বরগুনার আমতলীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ওরিয়েন্টেশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। দু’উপজেলায় ৫ থেকে ১১ মাস এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩৬ হাজার ২০০ শিশুকে খাওয়ানো হবে নীল ও লাল রংয়ের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল।

 

আজ (মঙ্গলবার) বেলা সাড়ে ১১টায় উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবদুল মুনয়েম সাদের সভাপতিত্বে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ১ দিনের জন্য ওরিয়েন্টেশন ও পরিকল্পনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান- ১ মোঃ মজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম আব্দুল্লাহ বিন রশিদ, গুলিশাখালী ইউপি চেয়ারম্যান এইচএম. মনিরুল ইসলাম মনি, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সরদার, পুলিশ পরিদর্শক (তদন্ত) রনজিৎ কুমার সরকার।

 

বক্তব্য রাখেন আমতলী সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম মিলন মৃধা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (আরএমও) ডাঃ সুমন খন্দকার, মেডিকেল অফিসার ডাঃ মোর্শ্বেদ আলম, ডাঃ সুমন বিশ্বাস, সাংবাদিক জাকির হোসেন, হায়াতুজ্জামান মিরাজ, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) মোঃ নুরুল আমিন টিপু প্রমুখ।

 

আগামী ১১ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত মোট ৪দিন আমতলী ও তালতলী উপজেলার ২৪১টি টিকাদান কেন্দ্র থেকে ৫ থেকে ১১ মাস বয়সী ৪ হাজার ২০০ শিশুকে নীল রংয়ের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩২ হাজার শিশুকে লাল রংয়ের ১টি করে উচ্চ ক্ষমতা সম্পন্ন ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

 

আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবদুল মুনয়েম সাদ বলেন, আগামী ১১ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত মোট ৪দিন আমতলী ও তালতলী উপজেলার ২৪১টি কেন্দ্র থেকে ৩৬ হাজার ২০০ শিশুকে উচ্চ ক্ষমতা সম্পন্ন ভিটামির ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। তিনি ওই ক্যাম্পেইন সফল করার জন্য সকলের সহযোগিতার পাশাপাশি প্রতিটি শিশুকে স্ব-স্ব টিকাদান কেন্দ্রে নিয়ে এসে ১টি করে ক্যাপসুল খাওয়ানোর জন্য শিশুদের পিতা- মাতাদের প্রতি অনুরোধ করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT