1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
পাঁজিয়া ইউনিয়নে অবহেলিত রাস্তাটির উন্নয়ন, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর। ৭ বছর আগে কেনা জমিতে বাড়ি নির্মাণে বাধা, তদন্তে সরকারি জমি দখলের প্রমাণ মেলেনি। কয়রায় ৩০ কেজি ওজনের সামুদ্রিক কচ্ছপ উদ্ধার, অতপর নদীতে অবমুক্ত । ঘোগা ইউনিয়ন যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহাঙ্গীর আলম। বিলাইছড়িতে আশ্রয় কেন্দ্র পরিদর্শনে ইউএনও মো. জাকির হোসেন । শ্যামনগর ও কয়রার যাতায়াতের গোবরা হার্বোরিং ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান। বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতির উদ্যোগে যশোরে কর্মবিরতি। কেশবপুরে সদ্য খনন করা নদীর পাড় ধসে পড়ায় বাসিন্দাদের দুর্ভোগ। টানা বর্ষণে ফারুয়া ইউনিয়ন প্লাবিত। কেশবপুরে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই নারীসহ ১১ আসামি গ্রেফতার।

ম‌হেশখালী‌তে মৃত ম‌হিষের মাংস বিক্রয়কা‌লে পিতা পুত্র আটক ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১
  • ১৯২ বার পঠিত

 

নুরুল বশর মহেশখালী কক্সবাজার ।

 

ম‌হেশখালী উপ‌জেলার বড় ম‌হেশখালী‌তে মৃত ম‌হি‌ষের মাংস বিক্রয়কা‌লে পিতা পুত্রকে আটক ক‌রে‌ছে পু‌লিশ।

ঘটনা‌‌টি ঘ‌টে‌ছে ডি‌সেম্বর সকাল ১০টায় বড় ম‌হেশখালী নতুন বাজারে। এ সময় স্থানীয় চেয়ারম‌্যা‌নের সহায়তায় মৃত ম‌হি‌ষের মাংস জব্দ ক‌রে মা‌টি‌তে পু‌তে ফে‌লা হ‌য়ে‌ছে। আটককৃতরা হলেন নুর হাসেম ও তার পুত্র মনজুর আহমদ।

ম‌হি‌ষের মা‌লিক মহেশখালী উপজেলার কুতুব‌জোম নয়াপাড়া এলাকার আলী আকবর জানান, মঙ্গলবার ভোরে আমার এক‌টি ম‌হিষ মারা যায়। উক্ত ম‌হিষ‌টি মা‌টি‌তে পু‌তে ফেলার জন‌্য মে‌য়ের জামাতা আবদুল গফুর‌কে দা‌য়ি‌ত্বে দেয়। কিন্তু গফুর লো‌ভের ব‌শিভূত হ‌য়ে একই ইউ‌নিয়‌নের তা‌জিয়াকাটা এলাকার সা‌হেব মিয়ার ছে‌লে মনজুর আহমদ‌কে ২০ হাজার টাকায় মৃত ম‌হিষ‌টি বিক্রয় ক‌রে। মন্জুর আহমদ মৃত ম‌হি‌ষের মাংস নতুনবাজার খসাইখানায় স্থানীয় কসাই আনছার আায়াত উল্লাহ, শাহ আল‌মের সহায়তায় মাংশ বিক্রয় শুরু ক‌রে। ‌তি‌নি মৃত মাংস বিক্রয় করার খবর পে‌য়ে নতুন বাজার এ‌সে মৃত ম‌হিষের মাংস বিক্রয় করার ‌বিষয়‌টি বাজা‌রের লোকজন‌কে জানান।

উ‌ত্তে‌‌জিত জনতা মাংস বি‌ক্রেতা‌দের উপর ক্ষে‌পে যায়। মাংস বি‌ক্রেতা মনজুর আহমদ ও নুর হা‌সেম‌কে আটক ক‌রলেও ঘটনার সা‌থে জ‌ড়িত বেশকজন পা‌লি‌‌য়ে যায়।

ঘটনার খবর পে‌য়ে বড় ম‌হেশখালী ইউ‌নিয়ন প‌রিষদ চেয়ারম‌্যান এনা‌য়েত উল্লাহ বাবুলের সহায়তায় পু‌লিশ আটক দুজন‌কে গ্রেফতার ক‌রে থানায় নি‌য়ে আ‌সে ।

 

এ সময় মৃত মাংস উদ্ধার ক‌রে মা‌টি‌তে পু‌‌তে ফেলা হয়।

ম‌হেশখালী থানার অ‌ফিসার ইনচার্জ মোঃ আবদুল হাই জানান, মৃত ম‌হি‌ষের মাংস বিক্রয় করার সময় পিতা পুত্রকে আটক করা হ‌য়ে‌ছে। তা‌দের বিরু‌দ্ধে আইনগত ব‌্যবস্থার প্রস্তু‌তি চ‌লে‌ছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT