1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
পাঁজিয়া ইউনিয়নে অবহেলিত রাস্তাটির উন্নয়ন, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর। ৭ বছর আগে কেনা জমিতে বাড়ি নির্মাণে বাধা, তদন্তে সরকারি জমি দখলের প্রমাণ মেলেনি। কয়রায় ৩০ কেজি ওজনের সামুদ্রিক কচ্ছপ উদ্ধার, অতপর নদীতে অবমুক্ত । ঘোগা ইউনিয়ন যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহাঙ্গীর আলম। বিলাইছড়িতে আশ্রয় কেন্দ্র পরিদর্শনে ইউএনও মো. জাকির হোসেন । শ্যামনগর ও কয়রার যাতায়াতের গোবরা হার্বোরিং ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান। বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতির উদ্যোগে যশোরে কর্মবিরতি। কেশবপুরে সদ্য খনন করা নদীর পাড় ধসে পড়ায় বাসিন্দাদের দুর্ভোগ। টানা বর্ষণে ফারুয়া ইউনিয়ন প্লাবিত। কেশবপুরে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই নারীসহ ১১ আসামি গ্রেফতার।

তথ্য প্রতিমন্ত্রী’কে পদত্যাগের নির্দেশে তার নির্বাচনি এলাকায় আনন্দ মিছিল ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১
  • ১৭৮ বার পঠিত

স্বপন মাহমুদ, সরিষাবাড়ী প্রতিনিধি:

 

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে মন্ত্রিসভা থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের নির্দেশ দেয়ার খবরে তার নির্বাচনী এলাকা জামালপুরের সরিষাবাড়ীতে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগসহ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এসময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা মুরাদ হাসানের কুশপুত্তলিকা দাহ করে।

 

মঙ্গলবার (৭ডিসেম্বর) সকালে উপজেলা ছাত্রলীগের সভাপতি আল-আমিন হোসাইন শিবলুর নেতৃত্বে একটি আনন্দ মিছিল আরামনগর বাজার ট্রাকস্ট্যান্ড থেকে শুরু করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভা করা হয়।

 

এদিকে একই সময় পৌর আওয়ামী লীগের সহসভাপতি মঞ্জুরুল ইসলাম বিদ্যুতের নেতৃত্বে শিমলা বাজার থেকে আনন্দ মিছিল বের হয়। মিছিলটি বাস টার্মিনাল সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভা করা হয়। পরে খুশিতে মিষ্টি বিতরন করে আনন্দ মুখর পরিবেশে জয় বাংলা স্লোগান ধরেন।

 

এর আগে সোমবার (৬ ডিসেম্বর) রাতে তথ্য তারাকান্দি শহীদ মিনার চত্বরে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামের কর্মী-সমর্থকরা আনন্দ মিছিল বের করেন।

 

এদিকে ঘোষণাটি এলাকায় প্রচার হওয়ার পরপরই মুরাদ হাসানের কর্মী-সমর্থকদের এলাকায় ছেড়ে গা ঢাকা দিয়েছে। উপজেলার বিভিন্ন স্থানে অজ্ঞাত লোকজন আতশবাজি ফুটিয়ে উল্লাস প্রকাশ করে।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো নানা প্রতিক্রিয়া দেখা গেছে। সাধারণ জনগণের পাশাপাশি স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরাও আনন্দ প্রকাশ করেছেন ফেসবুকে।

 

উপজেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন হোসাইন জানান, প্রধানমন্ত্রীর এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আজকের এ প্রোগ্রামের আয়োজন করা এবং উপজেলা ছাত্রলীগের পক্ষ মুরাদ হাসানকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো।

 

এ বিষয়ে উপজেলা আ’লীগ সভাপতি ছানোয়ার হোসেন বাদশা বলেন, এই তথ্যপ্রযুক্তির যুগে একজন তথ্য প্রতিমন্ত্রী যেভাবে অশ্রাব্য ভাষায় কথা বলেছেন, তা সত্যিই লজ্জাজনক। মাননীয় প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন তাকে আমরা উপজেলা আ’লীগ স্বাগত জানাই।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT