1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে ভূমি কর্মকর্তার নির্দেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে বাঁশের খুঁটি স্থাপনের অভিযোগ। কেশবপুরে সাংবাদিক রাজিব চৌধুরীর স্ত্রী সুচিত্রা মালাকর এর পরলোকগমন। খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের পূজা মণ্ডপ পরিদর্শণ। শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ। বিজয় দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হলো শারদীয় দুর্গোৎসব -২০২৬। বিলাইছড়িতে রাইংখ্যং নদীতে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রতিমা বিসর্জনে মিলনমেলা। কেশবপুরে বিএনপি নেতা মাহবুবুর রহমান মল্লিকের ৮ পূজামণ্ডপ পরিদর্শন। ‎ কয়রায় জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন। দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস।

লালমনিরহাটে ১১লক্ষ ৫০হাজার টাকা নিয়ে উধাও নগদের ডিএসও।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
  • ২২৩ বার পঠিত

 

মোঃ মাসুদ রানা রাশেদ:

লালমনিরহাটে বিটুবি দেওয়ার কথা বলে ৪জন ব্যবসায়ীর কাছ থেকে ১১লক্ষ ৫০হাজার টাকা নিয়ে উধাও হয়েছে নগদের ডিএসও মীর এরশাদুল হক। এ ঘটনায় রোববার (৫ ডিসেম্বর) বিকেলে লালমনিরহাট সদর থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা।

 

ভুক্তভোগী ব্যবসায়ী জাহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, মীর এরশাদুল হক নগদের ডিএসও হিসেবে কাজ করেন। আমরাও নিয়মিতভাবে তার সঙ্গে লেনদেন করে থাকি। বরাবরের মতো ৭ নভেম্বর ডিএসও মার্কেটিংয়ের কাজে আসেন এবং বিটুবি দেবে বলে টাকা নেন। পরে বিটুবি না করে পরে দেবেন বলে জানান। কিন্তু পরেও বিটুবি না পেয়ে আমরা অফিসে যোগাযোগ করি। শাখা ম্যানেজার মতিউর রহমান জানান ডিএসও’র মা অসুস্থ্য। অফিসে আসলে আপনাদের টাকা দেওয়া হবে কিন্তু কয়েকদিন পেরিয়ে গেলেও আমরা টাকা পাইনি। ডিএসও এরশাদুলের নাম্বার বন্ধ রয়েছে। তিনি আরও বলেন, আমরা ব্যবসায়ী মানুষ। দোকান থেকে যা আয় হয় তা দিয়েই সংসার চলে। টাকাগুলো এভাবে ডিএসও আটক করায় দোকান বন্ধ রয়েছে। আয় না থাকায় আমার খুব কষ্টে আছি।

 

নগদের লালমনিরহাট জেলা ডিস্ট্রিবিউশন ম্যানেজার মোঃ মতিউর রহমান সাংবাদিকদের জানান, ডিএসও এরশাদুল ওই দিন সকালে মার্কেটিংয়ে গিয়ে আর ফেরেননি। দুপুরে ফোন দিলে এরশাদুল বলে তার মা অসুস্থ্য বলে জানান। কিন্তু সন্ধ্যায়ও তিনি অফিসে না এসে হিসাব আমাদের গ্রুপে দিয়েছেন। পরের দিন থেকেই তার ব্যবহৃত সকল নম্বর বন্ধ রয়েছে। আমরাও এরশাদুলের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছি।

 

লালমনিরহাট সদর থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT