1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
পাঁজিয়া ইউনিয়নে অবহেলিত রাস্তাটির উন্নয়ন, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর। ৭ বছর আগে কেনা জমিতে বাড়ি নির্মাণে বাধা, তদন্তে সরকারি জমি দখলের প্রমাণ মেলেনি। কয়রায় ৩০ কেজি ওজনের সামুদ্রিক কচ্ছপ উদ্ধার, অতপর নদীতে অবমুক্ত । ঘোগা ইউনিয়ন যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহাঙ্গীর আলম। বিলাইছড়িতে আশ্রয় কেন্দ্র পরিদর্শনে ইউএনও মো. জাকির হোসেন । শ্যামনগর ও কয়রার যাতায়াতের গোবরা হার্বোরিং ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান। বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতির উদ্যোগে যশোরে কর্মবিরতি। কেশবপুরে সদ্য খনন করা নদীর পাড় ধসে পড়ায় বাসিন্দাদের দুর্ভোগ। টানা বর্ষণে ফারুয়া ইউনিয়ন প্লাবিত। কেশবপুরে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই নারীসহ ১১ আসামি গ্রেফতার।

রংপুরের মিঠাপুকুরে বালুবহনকারী একটি ট্রলি উল্টে চালকের মর্মান্তিক মৃত্যু।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
  • ১৫৮ বার পঠিত

রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধিঃ

 

রংপুরের মিঠাপুকুরে বালুবহনকারী একটি ট্রলি উল্টে উজ্জল চন্দ্র রায় (১৬) নামে এক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৬ ডিসেম্বর) সকালে মিঠাপুকুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের পশ্চিম মুরাদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত উজ্জল চন্দ্র রায় বদরগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের কাচারীপাড়ার প্রমোদ চন্দ্র রায়ের ছেলে। সে বদরগঞ্জ উপজেলার কুতুবপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। উজ্জল চন্দ্র পড়ালেখার পাশাপাশি ট্রলির বদলী চালক হিসেবে কাজ করতো।

পুলিশ ও এলাকাবাসী জানায়, বদরগঞ্জ উপজেলার যমুনেশ্বরী নদীর নাগেরহাট এলাকা থেকে ট্রলিতে বালু পরিবহন করতেন উজ্জল চন্দ্র। সকালে বালু বোঝাই ট্রলি মিঠাপুকুরে নিয়ে যাওয়ার পথে মুরাদপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পুকুরে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই নিহত হন উজ্জল চন্দ্র রায়।

মিঠাপুকুর থানার ওসি মোস্তাফিজার রহমান বলেন, দুর্ঘটনায় উজ্জল চন্দ্র রায় নামে এক ট্রলি চালকের মৃত্যু হয়েছে। তবে কোনো অভিযোগ না থাকায় উজ্জলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT