1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে ভূমি কর্মকর্তার নির্দেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে বাঁশের খুঁটি স্থাপনের অভিযোগ। কেশবপুরে সাংবাদিক রাজিব চৌধুরীর স্ত্রী সুচিত্রা মালাকর এর পরলোকগমন। খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের পূজা মণ্ডপ পরিদর্শণ। শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ। বিজয় দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হলো শারদীয় দুর্গোৎসব -২০২৬। বিলাইছড়িতে রাইংখ্যং নদীতে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রতিমা বিসর্জনে মিলনমেলা। কেশবপুরে বিএনপি নেতা মাহবুবুর রহমান মল্লিকের ৮ পূজামণ্ডপ পরিদর্শন। ‎ কয়রায় জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন। দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস।

শাজাহানপুরে ৩০তম আন্তর্জাতিক ও ২৩তম জাতীয় প্রতিবন্ধী দিবস।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
  • ১৯৯ বার পঠিত

 

 

নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার শাজাহানপুরে ৩০তম আন্তর্জাতিক ও ২৩তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (৬ ডিসেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদের হলরুমে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং প্রতিবন্ধীদের হাতে কার্ড তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।

 

উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কর্যালয়ের আয়োজনে আলোচনা সভা শেষে উপজেলা পরিষদের অর্থায়নে ৫০০ জন বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধী) ব্যক্তিদের সুবর্ণ নাগরিক কার্ড বিতরণ করেন।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিক খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শরিফ উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা নূরে আলম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ছানোয়ার হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা, সহকারী সমাজসেবা কর্মকর্তা মুশফিকুর রহমান, সমাজসেবা অফিসের কারিগরি প্রশিক্ষক রাশেদুল হাসান, মাঠকর্মী শামিমা মরিয়ম, নারগিস আক্তার, মহিদুল ইসলাম প্রমুখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT