1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। সাগরদাঁড়িতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা। বিলাইছড়িতে আশিকার অবহিতকরণ সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ। কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা খোকন-এঁর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। কেশবপুরে শাহেদা-জবেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে জার্সি বিতরণ। কেশবপুরে চারুপীঠের শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ।

ঠিকাদারের গাফিলতি; বেড়িবাঁধ ভেঙ্গে আবারও প্লাবিত কয়রার উত্তর বেদকাশীর ২টি গ্রাম ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
  • ২২৬ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক ঃ

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় ৪ ডিসেম্বর খুলনার কয়রা উপজেলার শাকবাড়ীয়া নদীর বেড়িবাঁধ ভেঙ্গে ২টি গ্রাম প্লাবিত হয়েছে।

ঠিকাদার প্রতিষ্ঠানের গাফিলতির কারণে উত্তর বেদকাশী ইউনিয়নের হরিহরপুর গ্রামের পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ ভেঙ্গে লোকালয়ে পানি প্রবেশ করেছে। এতে করে ঐ এলাকার গাঁতীরঘেরি ও হরিহরপুর গ্রামের প্রায় ২’শ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

 

স্থানীয়রা অভিযোগ করে বলেন, ২৬ মে ঘুর্ণিঝড় ইয়াসের প্রভাবে হরিহরপুর গ্রামের ঐ স্থানে ভেঙ্গে প্লাবিত হয়। কিন্তু মাত্র এক সপ্তাহ আগে কর্মরত ঠিকাদার প্রতিষ্ঠান জিও টিউবে বালু ভরে পানি মুক্ত করে। কিন্তু মাটির কাজ না করায় ঘুর্ণিঝড় জাওয়াদের প্রভাবে শাকবাড়ীয়া নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে গত শনিবার রাতে আবারো বাঁধ ভেঙ্গে হরিহরপুর ও গাঁতীরঘেরি গ্রাম প্লাবিত হয়েছে।

 

ঐ এলাকার বাসিন্দা ধীরেশ প্রসাদ মাহতো বলেন, ঘুর্ণিঝড় ইয়াসের প্রভাবে দুর্বল বেড়িবাঁধ ভেঙ্গে প্রায় সাত মাস শাকবাড়ীয়া নদীর পানিতে তলিয়ে থাকি। ঠিকাদার প্রতিষ্ঠান সপ্তাহ খানিক আগে জিও টিউবে বালু ভরে পানি মুক্ত করে। কিন্তু পরবর্তীতে আর মাটির কাজ না করায় জিও ব্যাগের নিচ দিয়ে ছিদ্র হয়ে আবারো জাওয়াদের সৃষ্ট জলোচ্ছ্বাসে ঐ স্থানের বাঁধ ভেঙ্গে প্লাবিত হয়েছে।

 

ইউপি সদস্য হরষিত কুমার মণ্ডল বলেন, ঠিকাদার প্রতিষ্ঠান দায়সারা ভাবে কাজ করে কোন রকমে সপ্তাহ খানিক আগে পানিমুক্ত করলেও মাটির কাজ না করায় শনিবার রাতে আবারো প্লাবিত হয়ে হরিহরপুর ও গাঁতীরঘেরি গ্রাম প্লাবিত হয়।

 

মেসার্স জিয়াউর ট্রেডার্সের প্রতিনিধি বাদশা মিয়া এসকল অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা সঠিক ভাবে কাজ করেছি। তবে নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় ভাঙ্গন কবলিত স্থানের জিও টিউবের নিচ থেকে মাটি সরে যাওয়ায় ওই স্থান আবারো ভেঙ্গে প্লাবিত হয়েছে। আশা করি আগামীকাল থেকে আবার কাজ শুরু করবো। ২/৪ দিনের মধ্যে পানি মুক্ত করতে পারবো।

 

সাতক্ষীরা ডিভিশন-২ সহকারী প্রকৌশলী এস এম মশিউল আবেদীন জানান, মেসার্স জিয়াউল ট্রেডার্স ঐ স্থানে সম্প্রতি জিও টিউবে বালু দিয়ে পানি প্রবেশ বন্ধ করেছে। কিন্তু মাটির কাজ করার আগে, শাকবাড়ীয়া নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে জিও ব্যাগের নিচ থেকে মাটি সরে যেয়ে আবারো প্লাবিত হয়েছে। তবে অল্প কিছু দিনের মধ্যে ঐ স্থানে কাজ শুরু করা হবে।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস বলেন, উত্তর বেদকাশী ইউনিয়নের হরিহরপুর গ্রামের একটি স্থানে বেড়িবাঁধ ভেঙে নদীর পানি লোকালয়ে প্রবেশ করেছে। ফলে হরিহরপুর ও গাঁতীরঘেরি গ্রাম প্লাবিত হয়েছে।

 

উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএম শফিকুল ইসলাম বলেন, সোমবার দুপুরে সরেজমিনে ভাঙ্গন এলাকা পরিদর্শন করছি। ঠিকাদারের গাফিলতির কারণে পূণরায় বেড়িবাঁধ ভেঙ্গে ২টি গ্রাম প্লাবিত হলো। তবে আগামীকাল সকালে বাঁধের কাজ শুরু করবো।n

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT