1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। সাগরদাঁড়িতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা। বিলাইছড়িতে আশিকার অবহিতকরণ সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ। কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা খোকন-এঁর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। কেশবপুরে শাহেদা-জবেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে জার্সি বিতরণ। কেশবপুরে চারুপীঠের শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ।

আত্রাইয়ে আ’লীগের নির্বাচনী বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১
  • ২৭২ বার পঠিত

আল আমিন মিলন , আত্রাই প্রতিনিধিঃ

 

নওগাঁর আত্রাইয়ে আহসানগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের নির্বাচনী বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার সকালে আহসানগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে সেকেন্দার বাদশার সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬(আত্রাই -রাণীনগর) আসনের সাংসদ আনোয়ার হোসেন হেলাল।

 

এসময় উপজেলা আ’লীগ সভাপতি নিপেন্দ্রনাথ দত্ত দুলাল, সম্পাদক আহসানগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান ও নৌকা মার্কার প্রার্থী আক্কাছ আলী প্রামানিক, সহসভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, যুগ্ন সাধারণ সম্পাদক নাহিদ ইসলাম বিপ্লব,

সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি জুয়েল, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আবু উজ্জল, সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত সুইট দত্ত, যুবলীগ সভাপতি ও ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত রাফিউল ইসলাম, জাতীয় শ্রমিক লীগ সভাপতি আব্দুস ছালাম কালু, সাধারণ সম্পাদক সরদার শোয়েব, ছাত্রলীগ সভাপতি মাহদী মসনদ স্বরুপ,সাধারন সম্পাদক হুমায়ুন কবির সোহাগসহ আ’লীগ পরিবারের সদস্য উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথির বক্তব্যে এমপি হেলাল বলেন, আগামী ২৬ ডিসেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচন।বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত নৌকা মার্কার প্রার্থী আক্কাস আলীর হয়ে সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।দলের সিদ্ধান্তের বাহিরে এবং নৌকা প্রতীকের বিরুদ্ধে কেউ কাজ করলে তার বিরুদ্ধে দলীয় গঠনতন্ত্র মোতাবেক ব্যবস্থা গ্রহন করা হবে। এসময় বর্তমান সরকারের উন্নয়ন জনগনের মধ্যে তুলে ধরে নৌকার বিজয় সুনিশ্চিত করার আহবান জানান তিনি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT