1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
পাঁজিয়া ইউনিয়নে অবহেলিত রাস্তাটির উন্নয়ন, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর। ৭ বছর আগে কেনা জমিতে বাড়ি নির্মাণে বাধা, তদন্তে সরকারি জমি দখলের প্রমাণ মেলেনি। কয়রায় ৩০ কেজি ওজনের সামুদ্রিক কচ্ছপ উদ্ধার, অতপর নদীতে অবমুক্ত । ঘোগা ইউনিয়ন যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহাঙ্গীর আলম। বিলাইছড়িতে আশ্রয় কেন্দ্র পরিদর্শনে ইউএনও মো. জাকির হোসেন । শ্যামনগর ও কয়রার যাতায়াতের গোবরা হার্বোরিং ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান। বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতির উদ্যোগে যশোরে কর্মবিরতি। কেশবপুরে সদ্য খনন করা নদীর পাড় ধসে পড়ায় বাসিন্দাদের দুর্ভোগ। টানা বর্ষণে ফারুয়া ইউনিয়ন প্লাবিত। কেশবপুরে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই নারীসহ ১১ আসামি গ্রেফতার।

বিশ্বনাথে মাকুন্দ নদী থেকে মাটি উত্তোলনের খবর প্রশাসনকে দেওয়ায় হুমকি, থানায় জিডি।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১
  • ১৭৫ বার পঠিত

 

 

ফারুক আহমদ,স্টাফ রিপোর্টার।

 

সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের রাজাগঞ্জ বাজার সংলগ্ন মাকুন্দা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের সংবাদ স্থানীয় প্রশাসনকে দেওয়ার কারণে সংবাদদাতাকে হত্যা করে লাশ গুম করে ফেলার হুমকিতে থানায় সাধারণ ডায়েরী (জিডি) দায়ের করা হয়েছে। ডায়েরী নং ১৭২ (তাং ৪.১২.২১ইং)।

 

সিলেটের জালালাবাদ থানার লামা আকিলপুর গ্রামের (বর্তমানে বিশ্বনাথ উপজেলার রাজাগঞ্জ বাজার) মৃত ফজলু মিয়া পুত্র খোকন মিয়া (৩৫) বাদী হয়ে শনিবার ৪ ডিসেম্বর বিশ্বনাথ থানায় (সাধারণ ডায়েরী) জিডিটি দায়ের করেন।

 

সাধারণ ডায়েরীতে (জিডি) বাদী খোকন মিয়া উল্লেখ করেন, শনিবার ৪ ডিসেম্বর সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের রাজাগঞ্জ বাজার সংলগ্ন মাকুন্দা নদী থেকে একটি স্বার্থস্বেষী মহল অবৈধভাবে জোরপূর্বক মাটি উত্তোলন করে নিয়ে যাচ্ছে দেখে বাদী (খোকন) দেশের একজন সচেতন নাগরিক হিসেবে বিষয়টি স্থানীয় তহসিল অফিসে জানান। বিষয়টি জানাজানি হওয়ার পর সকাল ১১.১১টার দিকে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের তেলিকোনা গ্রামের নূরুল হোসেনের পুত্র বিবাদী মুহিবুর রহমান ০১৭১২-১৭৪০৪৮ নাম্বার থেকে বাদীর ব্যবহৃত ০১৭২৫-২৯০৩৮৯ নাম্বাররে অশ্লীল ও অকথ্য ভাষায় গালিগালাজ করে হুমকি দিয়ে বলে যে, বাদী (খোকন) যদি এলাকা ছাড়িয়া না যান তাহলে বাদীকে যেকোন সময় রাস্তাঘাটে সুযোগে পাইলে বাদীর (খোকন) হাত-পা ভেঙ্গে ফেলবে বা খুন করে লাশ গুম করে ফেলবে। বিবাদীর উক্তরুপ অন্যায় কর্মকান্ডে বাদী বর্তমানে নিরাপত্তা হীনতায় ভোগছেন। তাই ভবিষ্যৎ প্রয়োজনে থানায় সাধারণ ডায়েরী দায়ের করেছেন। আর এব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য পুলিশ প্রশাসনের সাবিক সহযোগীতা কামনা করেছেন বাদী খোকন মিয়া।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT