1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে ভূমি কর্মকর্তার নির্দেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে বাঁশের খুঁটি স্থাপনের অভিযোগ। কেশবপুরে সাংবাদিক রাজিব চৌধুরীর স্ত্রী সুচিত্রা মালাকর এর পরলোকগমন। খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের পূজা মণ্ডপ পরিদর্শণ। শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ। বিজয় দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হলো শারদীয় দুর্গোৎসব -২০২৬। বিলাইছড়িতে রাইংখ্যং নদীতে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রতিমা বিসর্জনে মিলনমেলা। কেশবপুরে বিএনপি নেতা মাহবুবুর রহমান মল্লিকের ৮ পূজামণ্ডপ পরিদর্শন। ‎ কয়রায় জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন। দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস।

আমতলীতে দেওয়ানী আদালত পুনঃস্থাপনের দাবীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত!

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১
  • ২০৩ বার পঠিত

 

মাইনুল ইসলাম রাজু,

আমতলী (বরগুনা) প্রতিনিধি।

বরগুনার আমতলীতে দেওয়ানী আদালত পুনঃস্থাপনের দাবীতে পৌরসভার আয়োজনে সূধি, সাংবাদিক, জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

গতকাল (শুক্রবার) রাত ৮টার দিকে আমতলী পৌরসভা মিলনায়তনে পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন আমতলী উপজেলা আওয়ামী লীগ সভাপতি (ভারপ্রাপ্ত) অ্যাড. এমএ কাদের মিয়া।

 

বিশেষ অতিথি ছিলেন পৌর আওয়ামী লীগ সভাপতি উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান- ১ মোঃ মজিবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, সাবেক মেয়র নাজমুল আহসান নান্নু, ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা, বোরহান উদ্দিন আহম্মেদ মাসুম তালুকদার, আখতারুজ্জামান বাদল খান, রফিকুল ইসলাম রিপন, আসাদুজ্জামান মিন্টু মল্লিক, অ্যাড. এইচএম মনিরুল ইসলাম মনি, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম মিয়া, বরগুনা জেলা আওয়ামী লীগ সহ- সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক শাহজাহান কবির, উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহ- সভাপতি আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম মৃধা, চাওড়া ইউনিয়ন আ’লীগ সভাপতি আহুরুজ্জামান আলমাস খান, রিপোর্টার্স ইউনিটি সভাপতি খান মতিয়ার রহমান, ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের নেতা হারুন অর রশিদ হাওলাদার।

 

বক্তব্য রাখেন অ্যাড. হরিহর চন্দ্র দাস, অ্যাড. মনিরুজ্জামান মনি, অ্যাড. মিজানুর রহমান শিকদার, অ্যাড. এম. ইসহাক বাচ্চু, অ্যাড. জসিম উদ্দিন, অ্যাড. বদরুল হাসান বাকের খান, অ্যাড. তৌহিদুল ইসলাম, অ্যাড. রাকিবুল ইসলাম রাকিব, অ্যাড. পারভেজ, তৈরী পোশাক বিক্রেতা সমিতির সভাপতি নুরুজ্জামান প্রিন্স, সাংবাদিক হারুন অর রশিদ, জাকির হোসেন মোল্লা, জিয়া উদ্দিন সিদ্দিকী প্রমুখ। এছাড়া বিভিন্ন শ্রেণী পেশার অর্ধশতাধিক লোকজন ওই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

 

বক্তারা বিচার প্রার্থীদের দুর্ভোগ লাগবে দেওয়ানী আদালতের কার্যক্রম পুনঃরায় আমতলীতে শুরু করার জন্য বিচার সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের শুদৃষ্টি কামনা করে দ্রæত দেওয়ানী আদালত পুনঃস্থাপনের দাবী জানায়।

 

উল্লেখ্য ১৯৯৩ সালের মার্চ মাসের ৫ তারিখ আমতলী দেওয়ানী আদালতটি স্থান্তরিত হয়ে বরগুনা জেলা জজ কোর্টে নিয়ে যাওয়া হয়েছে। এতে আমতলী ও তালতলী উপজেলার বিচার প্রার্থীরা চরম দূর্ভোগে পরেছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT